পূর্ব মেদিনীপুর: জেলার ১৬ টি বিধানসভার শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে জেলায় এল ২৫ জন অবজারভার। বৃহস্পতিবার তাঁরা জেলায় প্রবেশ করেন। জেলাশাসক ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে জেলায় নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ২৫ জন অবজারভার এসেছেন জেলায়। প্রতিটি বিধানসভার জন্য একজন করে সিনিয়র আইপিএস অফিসার জেনারেল অবজারভারের দায়িত্বে থাকবেন।
চারটি সাবডিভিশনে চারজন অবজারভার হিসাবে কাজ করবেন এছাড়া পাঁচজন অতিরিক্ত অবজারভার হিসাবে থাকবেন। বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার জন্য কি কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।




















