নতুন ডিজাইনে বাজারে এল 2025 Renault Kiger, দাম ৬.২৯ লাখ থেকে শুরু

ভারতের সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্টে Renault Kiger বরাবরই গ্রাহকদের কাছে জনপ্রিয়। এবার সেই SUV-ই এসেছে আরও নতুন রূপে। কোম্পানি লঞ্চ করেছে 2025 Renault Kiger, যার দাম শুরু হচ্ছে ৬.২৯ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
2025 Renault Kiger launched

ভারতের সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্টে Renault Kiger বরাবরই গ্রাহকদের কাছে জনপ্রিয়। এবার সেই SUV-ই এসেছে আরও নতুন রূপে। কোম্পানি লঞ্চ করেছে 2025 Renault Kiger, যার দাম শুরু হচ্ছে ৬.২৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। টার্বো-পেট্রোল ভ্যারিয়েন্টের দাম ৯.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। যদিও এই নতুন মডেলের টপ-ট্রিম আগের ভার্সনের তুলনায় প্রায় ৬,০০০ টাকা বেশি দামে এসেছে। তুলনামূলকভাবে, একই প্ল্যাটফর্মে তৈরি Nissan Magnite-এর বেস ভ্যারিয়েন্টের দামের থেকে Kiger প্রায় ১৫,০০০ বেশি।

2025 Renault Kiger: ভ্যারিয়েন্ট ও দাম

এই ফেসলিফ্ট মডেলে Renault নতুন ভ্যারিয়েন্ট স্ট্রাটেজি এনেছে। এর বেস ভ্যারিয়েন্ট Authentic-এর দাম ৬.২৯ লাখ, তার উপরে Evolution ভ্যারিয়েন্টের দাম ৭.০৯ লাখ। Techno ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৮.৯ লাখে, আর Emotion ভ্যারিয়েন্টের মূল্য ৯.১৪ লাখ। এগুলো সবই নন-টার্বো পেট্রোল ইঞ্জিন ভ্যারিয়েন্ট।

   

টার্বো পেট্রোল রেঞ্জ শুরু হচ্ছে Techno ট্রিম দিয়ে, যার CVT গিয়ারবক্স ভ্যারিয়েন্টের দাম ৯.৯৯ লাখ। অন্যদিকে Emotion ট্রিম-এর দাম রাখা হয়েছে ৯.৯৯ লাখ থেকে ১১.২৯ লাখ পর্যন্ত। তবে মনে রাখতে হবে, এগুলো সবই ইন্ট্রোডাক্টরি প্রাইস, যা শুধুমাত্র ফেস্টিভ সিজনের জন্য উপলব্ধ।

ফেসলিফট হওয়ায় 2025 Kiger-এ এসেছে কিছু সূক্ষ্ম পরিবর্তন। সামনে দেওয়া হয়েছে নতুন ডিজাইনের ফ্রন্ট বাম্পার, যার মধ্যে বসানো হয়েছে LED হেডলাইট ও LED ফগল্যাম্প। তবে DRL লাইটের পজিশন অপরিবর্তিত রয়েছে। সাইড প্রোফাইলে এসেছে ১৬-ইঞ্চি নতুন অ্যালয় হুইলস, পিছনে তেমন বড় পরিবর্তন নেই। তবে এবার যুক্ত হয়েছে একটি নতুন কালার অপশন – ওয়েসিস ইয়েলো।

ভারতে আসছে BYD Atto 2 ইলেকট্রিক এসইউভি, লঞ্চের আগে জোরকদমে চলছে টেস্টিং

ফিচার ও কেবিন আপগ্রেড

কেবিনে রয়েছে নতুন ড্যাশবোর্ড লেআউট, যার সঙ্গে আছে ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এটি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। কেবিনে যুক্ত হয়েছে নতুন Noir এবং Cool Grey থিম।

সবচেয়ে বড় আপগ্রেড হল – এখন Kiger-এ দেওয়া হচ্ছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিটস, যা তার প্রতিদ্বন্দ্বী Nissan Magnite-এ নেই। এছাড়াও রয়েছে মাল্টিভিউ ক্যামেরা, অটো হেডল্যাম্প, অটো ওয়াইপার। সেফটির জন্য গাড়িতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ এবং ২১টি অ্যাকটিভ ও প্যাসিভ সেফটি ফিচার, যার মধ্যে আছে হিল হোল্ড অ্যাসিস্ট ও টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।

ইঞ্জিন অপশন

ইঞ্জিনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হয়নি। 2025 Renault Kiger-এ থাকবে আগের মতোই ১.০ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা ৭১ bhp ও ৯৬ Nm টর্ক উৎপাদন করে। এর সঙ্গে দেওয়া হয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্স অপশন। টার্বো ভ্যারিয়েন্টে রয়েছে ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ৯৮ bhp ও ১৬০ Nm টর্ক জেনারেট করে। এর সঙ্গে দেওয়া হয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ও CVT গিয়ারবক্স। এছাড়াও নন-টার্বো ইঞ্জিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে CNG অপশন, তবে সেটি কেবল ম্যানুয়াল গিয়ারবক্সে উপলব্ধ। প্রসঙ্গত, 2025 Renault Kiger এবার আরও স্টাইলিশ ডিজাইন, প্রিমিয়াম কেবিন ও উন্নত ফিচার নিয়ে প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে প্রস্তুত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google