শুভেন্দুর গড়ে ১০ পরিবার বিজেপিতে যোগদান, দিশেহারা শাসকদল

মিলন পণ্ডা, পটাশপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে একাধিক তৃণমূল পরিবার এবার প্রার্থীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। পূর্ব মেদিনীপুরে পটাশপুর বিধানসভা অন্তর্গত পেশায় চিকিৎসক সহ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মিলন পণ্ডা, পটাশপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে একাধিক তৃণমূল পরিবার এবার প্রার্থীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। পূর্ব মেদিনীপুরে পটাশপুর বিধানসভা অন্তর্গত পেশায় চিকিৎসক সহ ১০টি পরিবার এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

নবগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পটাশপুর বিধানসভা বিজেপি প্রার্থী তপন মাইতি। বিজেপিতে যোগদান করার পর অনেকটাই শক্তি বৃদ্ধি পেল বলে রাজনৈতিক মহলে ধারণা। যদিও এই যোগদান গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস।

   

জানা গিয়েছে, রাজ্য রাজনীতিতে হটস্পট এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুর। গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন কলকাতার ভবানীপুরে। বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করছেন কলকাতা ভবানীপুরের শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে নজর বিধানসভা নির্বাচনে ভবানীপুর!

রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরের প্রার্থী হয়েছেন একাধিক হেভিও তৃণমূল নেতা। একুশ সালে পটাশপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন পূর্ব মেদিনীপুরের সভাধিপতি উত্তম বারিক। যদিও ২৬ শে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন চন্ডিপুরে।

পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন কাঁথি সংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রাক্তন সেনা কর্মী তপন মাইতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিযূষ কান্তি পণ্ডা।

একাধিক পরিবার ও চিকিৎসক তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক সরল পড়েছে। তাহলে কি পটাশপুর বিধানসভায় শক্তি হারাচ্ছে তৃণমূল? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই যোগদান গুরুত্ব দিতে না শাসক দল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বদের দাবি ” যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে তারা মানুষের জন সমর্থন হারিয়েছে। দলীয় কোন বৈঠক বা কর্মসূচিতে দেখা হতো না”।

পটাশপুর বিধানসভা বিজেপি প্রার্থী তপন মাইতি বলেন, “পটাশপুরের চিকিৎসক সহ একাধিক পরিবার তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগদান করলো। তৃণমূল কংগ্রেসের লাগাম ছাড়া দুর্নীতির কারণে সমাজে বুদ্ধিজীবী মানুষরা দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। তার প্রমাণ হচ্ছে চিকিৎসক থেকে একাধিক পরিবার তৃণমূল কংগ্রেস ছেলে বিজেপিতে যোগদান করলো। পটাশপুর বিধানসভা জয় শুধু সময় অপেক্ষা”।

সদ্য তৃণমূল কংগ্রেসের ছেড়ে বিজেপিতে যোগদানকারী চিকিৎসক দিলীপ মান্না বলেন, “দলের প্রতি একনিষ্ঠ ভাবে কাজ করবো। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। সময়ে উত্তর দেব”।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google