KKR: ‘ভাই হেলমেট পরে কিপিং করো’, নাইট কিপারকে পরামর্শ যুবরাজের

কলকাতা নাইট রাইডার্সের (KKR) উইকেটকিপার শেলডন জ্যাকসনকে (Sheldon Jackson) পরামর্শ দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। শেলডনের কিপিং ক্রিকেট মহলে এখন চর্চার বিষয়। শচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) থেকে যুবরাজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা নাইট রাইডার্সের (KKR) উইকেটকিপার শেলডন জ্যাকসনকে (Sheldon Jackson) পরামর্শ দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। শেলডনের কিপিং ক্রিকেট মহলে এখন চর্চার বিষয়। শচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) থেকে যুবরাজ সিং, একাধিক তারকা মজেছেন নাইট কিপারের খেলায়। 

সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, ‘ভাই শেলডন জ্যাকসন, স্পিনারদের বিরুদ্ধে যখন কিপিং করবে তখন অবশ্যই হেলমেট ব্যবহার করবে। তুমি অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। অনেক দিন পর সুযোগ পেয়েছো, সেটাকে কাজে লাগাও।’

   

যুবরাজের টুইটের উত্তরে শেলডন বলেছেন, ‘অসংখ্য ধন্যবাদ দাদা।’

 

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ব্যাটে বলে যেমন কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন নাইটরা, তেমনই উইকেটরক্ষক নিয়ে আপাতত চিন্তা কমেছে। মরশুমের শুরুতে এই একটি বিষয়ে ভাবনা ছিল নাইট ভকদের একাংশের। প্রথম ম্যাচের পর আপাতত নিশ্চিন্ত। 

<

p style=”text-align: justify;”>শচিন বলেছেন, ‘ অসাধারণ স্ট্যাম্পিং। মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে গেল। বিদ্যুত গতিতে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google