অনলাইন গেমে পাতা ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছে যুবসমাজ

মোবাইল গেমের (online games) সঙ্গে আজ সকলেই পরিচিত । কিন্তু এই গেমের নেশায় বুঁদ হয়ে যুব সমাজ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে ।সবসময় যে প্রতারিত হচ্ছে তা নয় , ...

By Rana Das

Published:

Follow Us
online games

মোবাইল গেমের (online games) সঙ্গে আজ সকলেই পরিচিত । কিন্তু এই গেমের নেশায় বুঁদ হয়ে যুব সমাজ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে ।সবসময় যে প্রতারিত হচ্ছে তা নয় , গেমের ভারচুয়াল উপকরণ কিনতে খরচ করছেন প্রচুর । যা রীতিমতো সামাজিক ব্যাধির আকার নিয়েছে।

মোবাইলের স্ক্রিনের মধ্যেই সমস্ত জগৎ ।আর এই ভারচুয়াল মাধ্যমের অমোঘ আকর্ষণ থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য হয়ে উঠেছে । বিশেষ করে কমবয়সী ছেলেমেয়েদের মধ্যে অনলাইন গেমের নেশা বেড়েই চলেছে ।এই গেমে মজেছেন রোজগেরে যুবকরাও ।আর এই গেমের ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা নষ্ট করছেন তাঁরা ।

   

মূলত অনলাইনে ফ্রি ফায়ার , ব্যাটেল ফিল্ড , সিওসি , পাবজি এই ধরনের গেমের ই বেশি চল রয়েছে । এই গেমগুলিতে বিভিন্ন পর্যায় রয়েছে । ধাপে ধাপে পর্যায় গুলি পেরতে হয় । এই আর্কষন গেম খেলার জন্য বেশ কিছু ভারচুয়াল উপকরণ কিনতে হয় । যার জন্য প্রচুর টাকা প্রয়োজন । উপকরণ গুলি কিনলে তবেই গেমের পরবর্তী পর্যায়ে যাওয়া সহজ হয় । আর তাই অর্থের বিনিময়ে একর পর এক উপকরণ কেনার নেশায় বুঁদ হয়েছে যুবসমাজ ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google