Buddhadeb Bhattacharya: ‘আপনারা ভালো থাকবেন…’ শুভেচ্ছা বিনিময় করে বাড়ির পথে বুদ্ধদেব

ভালো থাকবেন স্যার…। চিকিৎসক ও নার্স হাসপাতাল কর্মীদের শুভেচ্ছা নিয়ে প্রতিশুভেচ্ছা জানিয়ে বাড়ির পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী (Buddhadeb Bhattacharya) বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনের সেই ছোট্ট কামরায় তিনি ...

By Rana Das

Published:

Updated:

Follow Us

ভালো থাকবেন স্যার…। চিকিৎসক ও নার্স হাসপাতাল কর্মীদের শুভেচ্ছা নিয়ে প্রতিশুভেচ্ছা জানিয়ে বাড়ির পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী (Buddhadeb Bhattacharya) বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনের সেই ছোট্ট কামরায় তিনি ফিরতে চান জলদি। উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি যেতে বেশি সময় লাগবে না। যানজটে না পড়তে হয় সেই কারণে যাত্রাপথে কলকাতা ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে।

বর্ষীয়ান সিপিআইএম নেতা ও প্রাক্তন মু়খ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন সুস্থ। তাঁকে আর হাসপাতালে রাখার দরকার নেই। তাই ছুটি দেওয়া হলো। এমনই জানিয়েছে বেসরকারি হাসপাতাল উডল্যান্ডস কর্তৃপক্ষ। বিশেষ অ্যম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হবে পাম অ্যাভিনিউর বাড়িতে। হাসপাতাল সূত্রে খবর, বাড়িতেই চিকিৎসা চলবে। যথাসম্ভব সেই ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসক ও নার্সরা বাড়িতে থাকবেন সর্বক্ষণ।

   

Buddhadeb-bhattacharya2

হাসপাতাল সূত্রে খবর নিয়ন্ত্রণে ফুসফুসের সংক্রমণ। সেখানে হোম কেয়ারে থাকবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সমস্ত রক্ত পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক। বাড়িতে থেকে ‘কেয়ার’-এ অভ্যস্ত করে তোলার জন্য বাড়ি থেকে বাইপ্যাপ যন্ত্র এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। ফুসফুসে আর কোনও সংক্রমণ নেই। চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চলছে বুদ্ধবাবুর বুদ্ধবাবুর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক।

সিপিআইএম সূত্রে খবর, প্রাক্তন মু়খ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য কমপক্ষে ১১ লক্ষ টাকা খরচ হয়েছে। সেই টাকা দল দেবে। তাঁর চিকিৎসার জন্য সরকারি খরচ নেওয়া হয়নি। বুদ্ধবাবুকে ছুটি দেওয়ার আগেই সব টাকা পরিষোধ করা হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য গঠিত উডল্যান্ডস বেসরকারি হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা সেই ফি নেননি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google