অনলাইনে গাড়ির Driving license এর আবেদন

এবার থেকে স্থায়ী এবং অনুশীলন করার ড্রাইভিং লাইসেন্সের (Driving license) জন্য আবেদন করতে পারবেন বাড়ি বসেই। ভারতীয় নিয়ম অনুসারে ১৬ বছরের পরেই আপনি অভিভাবকের সম্মতি সহ অনুশীলন করার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

এবার থেকে স্থায়ী এবং অনুশীলন করার ড্রাইভিং লাইসেন্সের (Driving license) জন্য আবেদন করতে পারবেন বাড়ি বসেই। ভারতীয় নিয়ম অনুসারে ১৬ বছরের পরেই আপনি অভিভাবকের সম্মতি সহ অনুশীলন করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করতে পারবেন। এছাড়া ১৮ বছরের পরে স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারেন।

এতদিন আরটিও অফিসে গিয়েই আপনাকে এই দুই লাইসেন্সের জন্য আবেদন করতে হতো তবে এখন থেকে এর সাথে আপনি ঘরে বসেও অনলাইনে আবেদন করতে পারবেন। অনুশীলন করার জন্য লাইসেন্সের আবেদন প্রক্রিয়াটি পুরোটাই অনলাইনে কর যায়। তবে স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে অবশ্যই ট্রান্সপোর্ট অফিসে শারীরিক ভাবে উপস্থিত থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় পাশ করতে হবে।
আসুন জেনে নেওয়া যাক স্থায়ী এবং অনুশীলন করার জন্য ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন কিভাবে করবেন?
স্থায়ী লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি:
১) সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইট  (https://sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelection.do) টিতে যান।
২) নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন।
৩) ‘অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স’ অপশনে ক্লিক করুন।
৪) আধার নম্বর দিয়ে লগ ইন করুন।
৫) আপনার সম্পর্কে যে যে তথ্য চাইছে তা দিয়ে অনলাইন ফর্মটি ভর্তি করুন।
৫) যে সব নথি অরিজিনাল কপি চাওয়া হয়েছে,সেগুলি স্ক্যান করে আপলোড করুন।
৬) আবেদন মূল্য জমা দিন।
৭) গাড়ি চালানোর পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট একটি স্লট বুক করুন।
৮) নির্দিষ্ট সময় গিয়ে পরীক্ষাটি আপনাকে দিতে হবে।
৯) আপনি যদি পরীক্ষায় পাশ করেন, তা হলে আপনার বাড়িতেই সরকারি তরফে লাইসেন্স পাঠিয়ে দেওয়া হবে।
১০) আপনি পরীক্ষায় পাশ না করলে আপনাকে পরের বার অতিরিক্ত ৫০ টাকা দিয়ে আবার আবেদন করতে হবে।

   

অনুশীলন করার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি:

১) সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইট (https://sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelection.do) টিতে যান।
২) নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন।
৩) ‘অ্যাপ্লাই ফর লার্নিং লাইসেন্স’ অপশনে ক্লিক করুন।
৪) আধার নম্বর দিয়ে লগ ইন করুন। আপনি বাড়ি থেকে পরীক্ষা দেবেন না কি কোনও নির্দিষ্ট কেন্দ্র থেকে সেই অপশনটি নির্বাচন করুন।
৫) ‘নো ড্রাইভিং লাইসেন্স ইস্যুড ইন ইন্ডিয়া’-অপশনটি নির্বাচন করুন।
৬) সাবমিট অপশনে ক্লিক করুন।
৭) আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করুন।
৮) মোবাইলে ওটিপি আসবে সেটি স্ক্রিনে দিন।
৯) কোন উপায় আবেদন মূল্য জমা করবেন, তা নির্বাচন করুন।
১০) ১০ মিনিটের একটি ভিডিয়ো দেখতে হবে। শেষে আপনার মোবাইলে আরও এক বার ওটিপি আসবে।
১১) সেই ওটিপি জমা করে, আপনার দিকে ক্যামেরা ঘুরিয়ে পরীক্ষা দিতে শুরু করুন। ১০টা প্রশ্নের মধ্যে ৬টা প্রশ্নের উত্তর দিতে হবে পাশ করার জন্য।
১২) পরীক্ষায় পাশ করলে আপনাকে লাইসেন্সটি পিডিএফ আকারে পাঠানো হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google