টলিউড ছাড়িয়ে বলিউডে পাড়ি যশ দাশগুপ্তের

বেশ কিছুদিন ধরেই জল্পনা উঠছিল যে বলিউডে অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। ছোট পর্দায় নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি একজন টলিউডের জনপ্রিয় অভিনেতা। তবে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বেশ কিছুদিন ধরেই জল্পনা উঠছিল যে বলিউডে অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। ছোট পর্দায় নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি একজন টলিউডের জনপ্রিয় অভিনেতা।

তবে এবার যে তিনি বলিউডে যাত্রা শুরু করে দিয়েছে তার প্রমাণ পাওয়া গেল অভিনেতার সোশ্যাল মিডিয়া। অনেক জল্পনাই টলিউডের অন্দরে শোনা গেলেও এতদিন ধরে মুখে কুলুপ এটে ছিলেন অভিনেতা যশ। তবে এবার নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের প্রথম বলিউড ছবির প্রথম পোস্টার প্রকাশ করলেন যশ। 

   

সম্প্রতি গিয়েছে অভিনেতার জন্মদিন। আর জন্মদিনের পর পরই সুখবর দিলেন তার অনুরাগীদের। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ারিয়া’ ছবি বক্স অফিসে ভালো ফল করেছিল। এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা হিমাংশ কোহলি এবং অভিনেত্রী রকুল প্রীত সিংকে। দুজনেই জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শকের কাছে।

তবে এবার ‘ইয়ারিয়া ২’ নিয়ে আসছেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যা খসলা কুমার। এছাড়াও রয়েছেন পার্ল ভি পুরি, মিজান জাফরি, ওয়ারিনা হুসেন, লিলেত দুবে, প্রিয়া প্রকাশ বেরিয়াক, কৃষণ কুমারের মতো তারকারা। যশের এই প্রথম বলিউডের ছবি নিয়ে বেশ উৎসাহি তার অনুরাগীরা। টলিউডের তার বন্ধু এবং শুভাকাঙ্খীরা তাকে তার নতুন কাজের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google