World’s oldest Dog:‌ ‘Tobikith’, পৃথিবীর প্রাচীনতম কুকুর সম্পর্কে জানেন কি!

কথায় আছে “যার শেষ ভালো, তার সব ভালো”। বিশ্বের প্রাচীনতম কুকুরের শিরোপা হাতছাড়া হওয়ার পরও ফের আরো একবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে(Guinness Book of World records) প্রাচীনতম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কথায় আছে “যার শেষ ভালো, তার সব ভালো”। বিশ্বের প্রাচীনতম কুকুরের শিরোপা হাতছাড়া হওয়ার পরও ফের আরো একবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে(Guinness Book of World records) প্রাচীনতম কুকুরের(world’s oldest Dog) শিরোপা এখন ‘পিনাট বাটার’ ওরফে ‘টোবিকিথ'(Tobikith) এর মাথায়।

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর হওয়ার দৌড়ে নামে পেবলস ও টোবিকিথ। ২০২১ সালে পেবলসকে পিছনে ফেলে এগিয়ে যায় টোবিকিথ। তবে চলতি বছরে বিশ্বের প্রাচীনতম কুকুর হওয়ার দৌড়ে টয় ফক্স টেরিয়ার পেবলস এর কাছে হেরে যায় টোবিকিথ। বিশ্ব রেকর্ডে সবচেয়ে বয়স্ক কুকুরের শিরোপা যায় পেবলসের নামে। 

   

এই বছর সবচেয়ে বয়স্ক কুকুরের তালিকায় শীর্ষে ছিল পেবলসের নাম। তবে চলতি অক্টোবরের শুরুতে মৃত্যু হয় বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর টয় ফক্স টেরিয়ার পেবলসের। কয়েক মাস আগে হারিয়ে যাওয়া শিরোপা আবারো আসে টোবিকিথের মাথায়। বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ও বয়স্ক কুকুর চিহুয়াহুয়া টোবিকিথ।

কে এই চিহুয়াহুয়া টোবিকিথ? আকারে ছোট প্রজাতির এক কুকুর। যার পুরনো বা ডাকনাম ‘পিনাট বাটার’। এই কুকুরের মালিক ফ্লোরিডার জিসেলা শোর। ২১ বছর আগে এক বয়স্ক দম্পতি কুকুর ছানাটির দায়িত্ব সঠিকভাবে সামলাতে পাচ্ছিলেন না।

 পিনাট বাটারের আগের মালিক ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সঠিকভাবে দেখাশোনা করতে পারছিলেন না পোষ্যটির। এই জন্যই কুকুর ছানা দিকে দিয়ে যায় জিসেলার কাছে। তারপর থেকেই দীর্ঘ ২১ বছর ধরে লালন পালন করছেন জিসেলার। তিনিই ‘পিনাট বাটার’ এর নাম পরিবর্তন করে রাখেন ‘চিহুয়াহুয়া টোবিকিথ’। আজ সেই নামেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ও গোটা বিশ্বে পরিচিত ‘চিহুয়াহুয়া টোবিকিথ’ ওরফে ‘পিনাট বাটার’ ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google