করাচি: করাচির লিয়ারি, যে এলাকা দশকের পর দশক ধরে গ্যাংস্টারদের (Zubair Baloch)রক্তাক্ত লড়াইয়ের সাক্ষী। সেই এলাকা ফের থরথর করে কেঁপে উঠল। ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় চকিয়ারা রোডের সিংগু লেনে নিজের বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জুবায়ের বালোচ (Zubair Baloch)। কুখ্যাত লিয়ারি গ্যাং লিডার ও নিষিদ্ধ ‘পিপলস আমন কমিটি’ (PAC)-র প্রাক্তন প্রধান উজায়ের বালোচের এই ভাইয়ের অবস্থা এখন আশঙ্কাজনক।
আরও দেখুনঃ মধুচক্রের ‘ফাঁদ’ পেতে প্রভাবশালীদের টার্গেট! গ্রেফতার হামিমের বান্ধবী অর্পিতা
চিকিৎসকরা জানিয়েছেন, বুকে ও পেটে একাধিক গুলি লেগেছে। জরুরি অস্ত্রোপচারের পরও তাঁকে সিভিল হাসপাতাল করাচিতে ICU পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবরে জানা গিয়েছে সন্ধ্যার অন্ধকার নামার ঠিক আগে মোটরসাইকেলে করে এসেছিল দু’জন মুখোশধারী। জুবায়ের বাড়ির সামনে পৌঁছতেই তারা থেমে একের পর এক গুলি চালায়।
গুলির শব্দে চারপাশে চিৎকার উঠে যায়। রাস্তায় চলতে থাকা দু’জন নিরীহ পথচারীও এলোপাথাড়ি গুলিতে আহত হন। তাঁদের একজনের অবস্থাও আশঙ্কাজনক। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পুরো এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।জুবায়ের বালোচের বয়স চল্লিশ। লিয়ারির গ্যাং রাজনীতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে অনেকদিন ধরে। তাঁর ভাই উজায়ের বালোচ এখনও কারাগারে।
আরও দেখুনঃ অগাস্টের শুরুতেই সস্তা হল LPG, কলকাতায় কত হল দাম?
লিয়ারির নিয়ন্ত্রণ নিয়ে যে রক্তক্ষয়ী সংঘাত চলেছে বছরের পর বছর, তার অন্যতম মুখ ছিলেন উজায়ের। জুবায়ের (Zubair Baloch)নিজেও ২০১২ সালে সাতটি অপরাধমূলক মামলায় গ্রেফতার হয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর থেকে লিয়ারিতে পুরনো গ্যাংস্টারদের পুনরুত্থানের গুঞ্জন চলছিল। স্থানীয় রাজনৈতিক পটপরিবর্তন ও আঞ্চলিক সমীকরণের কারণে পুরনো শক্তিগুলো আবার সক্রিয় হচ্ছে বলে আলোচনা ছিল।
সেই আবহেই এই হামলা।করাচি পুলিশের সাউথ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রাজা জানিয়েছেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে গ্যাংস্টারদের অভ্যন্তরীণ শত্রুতা ও ব্যক্তিগত আক্রোশকে সামনে রাখা হয়েছে। লিয়ারিতে দীর্ঘদিন ধরে যে গ্যাং যুদ্ধ চলে উজায়ের গ্রুপ বনাম অন্যান্য প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে তারই নতুন অধ্যায় হতে পারে এটা। পুলিশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাড়িয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
আরও দেখুনঃ আদিবাসীদের জোর জবরদস্তি ধর্মান্তকরণ করলেই জেলে পাঠাব! হুঁশিয়ারি ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর




