তেহরান: পারস্য উপসাগরের জল এখন রক্ত আর আগুনের মিশেলে লাল হয়ে উঠেছে (US drone attack)। মার্কিন নৌবাহিনী সরাসরি হামলা চালিয়ে ৩টি ইরানি তেল ট্যাঙ্কারকে ডুবিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই ট্যাঙ্কারগুলো ইরানের তেল রফতানির গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা সরকারি নিয়ন্ত্রণে চলত। হামলায় ট্যাঙ্কারগুলোতে আগুন লেগে যায়, কয়েকজন ক্রু সদস্য নিহত ও আহত হয়েছে।
স্ট্রেইট অব হরমুজের মুখে এখন যুদ্ধের ছায়া বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে যায়।ঘটনার শুরু গত কয়েকদিনের মার্কিন-ইসরায়েলি অভিযান থেকে। ইরানের নিউক্লিয়ার সাইট, মিসাইল বেস, নৌঘাঁটি ও সামরিক নেতৃত্বের উপর ব্যাপক হামলা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী ইরানের নৌশক্তিকে দুর্বল করতে টার্গেট করেছে। এর প্রতিশোধে ইরান IRGC-এর মাধ্যমে মার্কিন-সংশ্লিষ্ট ট্যাঙ্কারগুলোতে হামলা চালিয়েছে যেমন ‘লুইস পি’, ‘এমকে ডি ভায়োম’ প্রভৃতি।
আরও দেখুনঃ ইরানি শাহেদে ক্ষতিগ্রস্থ বাহরাইনের BAPCO! তেলের দাম হবে আকাশ ছোঁয়া
কয়েকটি ট্যাঙ্কারে আগুন লেগেছে, ক্রু সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ ছেড়েছে। ইরান বলছে, স্ট্রেইট অব হরমুজ এখন মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্রদের জাহাজের জন্য ‘বন্ধ’।এই পরিস্থিতিতে মার্কিন বাহিনী পালটা আঘাত হানে। সূত্র বলছে, ইরানি তেল ট্যাঙ্কারগুলোকে টার্গেট করে মার্কিন যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে মিসাইল ছোড়া হয়েছে। তিনটি ট্যাঙ্কার যার মধ্যে অন্তত দুটি ক্রুড অয়েল বহন করছিল সরাসরি আঘাত পেয়ে ডুবে যায় বা আগুনে পুড়ে যায়।
একটি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর কালো ধোঁয়া আকাশ ছেয়ে যায়। ক্রু সদস্যদের উদ্ধারের চেষ্টা চলছে, কিন্তু কয়েকজন নিখোঁজ। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, কিন্তু স্যাটেলাইট ছবি ও মেরিটাইম ট্র্যাকিং থেকে ক্ষয়ক্ষতি স্পষ্ট।ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া। IRGC বলেছে, এটা ‘আগ্রাসনের চরম রূপ’। তারা প্রতিশোধের হুমকি দিয়েছে আরও ট্যাঙ্কার, এমনকি মার্কিন নৌবাহিনীর জাহাজকেও টার্গেট করা হবে।
ইরানি মিডিয়া বলছে, এই হামলা ইরানের অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত। তেল রফতানি ব্যাহত হওয়ায় ইরানের রাজস্বে বড় ধাক্কা। অন্যদিকে, ট্রাম্প বলেছেন, “আমরা ইরানের নৌবাহিনীকে ধ্বংস করছি। তাদের ট্যাঙ্কারগুলো যদি যুদ্ধে ব্যবহার হয়, তাহলে আমরা তাদের থামাব।” তিনি মিত্র দেশগুলোর তেল জাহাজকে নৌ এসকর্ট ও ইনস্যুরেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।



















