HomeWorldনাবালক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত, শিক্ষিকাকে ৫০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

নাবালক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত, শিক্ষিকাকে ৫০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

কখনও বাড়িতে ডেকে, আবার কখনও ফাঁকা ক্লাসরুমে, এমনকি গাড়ি পার্কিং-এ নাবালক ছাত্রের সঙ্গে যৌনতায় মেতে উঠতেন৷ এমনটাই অভিযোগ ওঠে শিক্ষিকার বিরুদ্ধে৷ তবে বিষয়টি বেশিদিন আড়ালে থাকেনি৷ অবশেষে ধরা পড়ে যান ওই শিক্ষিকা৷ মামলা গড়ায় আধালত পর্যন্ত৷ এরপরই আদালত অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে নজিরবিহীন শাস্তি ঘোষণা করে৷

জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হাঙ্গেরি ক্রিক মিডল স্কুলের শিক্ষিকা ২৫ বছর বয়সী মেগান পলিন জর্ডান৷ তিনি বিবাহিত হওয়া সত্বেও ১৪ বছর বয়সী এক ছাত্রের প্রেমে পড়েছিলেন৷ তার সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন ওই শিক্ষিকা৷ এরপর একাধিক জায়গায় ওই ছাত্রের সঙ্গে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় পলিন জর্ডান৷

   

বিষয়টি প্রকাশ্যে আসার পর মামলা ওঠে আদালতে৷ ওই ছাত্রের বিছানায় শিক্ষিকার ডিএনএ পাওয়া যায়৷ এরপরেই পুলিশি জেরায় বিবাহিত ওই শিক্ষিকা ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতার কথা স্বাকীর করেন৷ অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে যৌনকর্ম করার দোষ স্বীকার করে নেওয়ায় বিভিন্ন ধারায় বর্তমানে ওই শিক্ষিকার ৫০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী ২০ মে থেকে সেই সাজা কার্যকর হতে পারে বলে জানা গিয়েছ৷ কারণ ভার্জিনিয়ার আইন অনুযায়ী, ১৭ বছরের কম বয়সী কেউ শারীরিক সম্পর্কে সম্মতি দিতে পারবে না৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর