ইসলামাবাদ: পাকিস্তানের রাওয়ালপিন্ডি (Rawalpindi)শহরে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে শহরের প্রায় ৭,০০০ ম্যানহোল ঢাকনার মধ্যে ৬,৭০০টি চুরি হয়ে গেছে। ডেপুটি কমিশনারের সাম্প্রতিক সফর ও বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। শহরের রাস্তায়, গলিতে, বাজারে সর্বত্র খোলা ম্যানহোলের ফাঁদ। বৃষ্টির দিনে জল জমে বিপদ বাড়ে, রাতে অন্ধকারে পথচারী পড়ে যান, শিশু-বৃদ্ধরা মারা যান।
এই চুরির পিছনে লুকিয়ে আছে দেশের গভীর অর্থনৈতিক সংকট লোহার স্ক্র্যাপ বিক্রি করে কয়েকশো টাকা পাওয়ার লোভে মানুষ রাস্তার নিরাপত্তা বিপন্ন করছে।এই ঘটনা শুধু রাওয়ালপিন্ডির নয়, পুরো পাঞ্জাব প্রদেশের সমস্যা। লাহোর, ফয়সালাবাদ, মুলতান সর্বত্র একই চিত্র। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিয়েছেন।
আরও দেখুন: বিশ্বকাপে খেলতে এসে ইডেন থেকে টাইগারদের বার্তা স্কটল্যান্ডের
তিনি ঘোষণা করেছেন, ম্যানহোল ঢাকনা চুরি, কেনা বা বেচার জন্য ১ থেকে ১০ বছরের জেল এবং লাখ টাকা জরিমানা হবে। যদি এর ফলে কারও মৃত্যু হয়, তাহলে শাস্তি আরও কঠিন ১০ বছর জেল ও ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা। প্রস্তাবিত আইনে স্ক্র্যাপ ডিলার, কারখানা মালিক সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মরিয়ম বলেছেন, “এটা শুধু চুরি নয়, এটা মানুষের জীবন নিয়ে খেলা।
আমরা এই অপরাধীদের ছাড়ব না।”রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার শহর ঘুরে দেখেছেন খোলা ম্যানহোলের অবস্থা। তিনি জানিয়েছেন, চুরি হওয়া ঢাকনা দ্রুত প্রতিস্থাপন করা হবে। নাগরিকদের আবেদন করেছেন চুরির খবর দিন, আমরা ঠিক করে দেব। কিন্তু প্রশ্ন উঠছে কেন এত বড় সংখ্যক চুরি হলো? কেন নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল? অনেকে বলছেন, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, মূল্যবৃদ্ধির কারণে মানুষ এমন চরম পথ বেছে নিচ্ছে।
লোহার দাম বেড়েছে, স্ক্র্যাপের বাজারে একটা ঢাকনা কয়েক হাজার টাকায় বিক্রি হয়। ফলে রাতারাতি চুরি করে সংসার চালানোর চেষ্টা।এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থার একটা কঠিন চিত্র তুলে ধরেছে। একদিকে রাস্তায় খোলা ম্যানহোল, অন্যদিকে সরকারি নেতৃত্ব কাশ্মীর নিয়ে বড় বড় কথা বলে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন “যে শহর নিজের রাস্তা রক্ষা করতে পারে না, সে কীভাবে কাশ্মীর দখলের স্বপ্ন দেখে?” “রাষ্ট্রীয় ব্যর্থতা মাটির স্তরে, উচ্চাকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া।” পাকিস্তানের অর্থনীতি ডুবে যাচ্ছে, ঋণের বোঝা বাড়ছে, মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে এই ম্যানহোল চুরির ঘটনা তারই প্রতীক।




















