ইরানের কুদস শহরে ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারে মিসাইল হামলা

তেহরান: মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের কুদস শহরে এক শক্তিশালী বিস্ফোরণের (Iran Explosion)ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্র এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ...

By Sudipta Biswas

Published:

Follow Us
quds-iran-explosion-us-air-force-strike-missile-facility

তেহরান: মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের কুদস শহরে এক শক্তিশালী বিস্ফোরণের (Iran Explosion)ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্র এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর আকাশের দিকে ধোঁয়া ও আগুনের বিশাল স্তম্ভ উঠছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ইরান জুড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণটি ঘটেছে কুদস শহরের একটি শিল্প বা সামরিক কেন্দ্রের কাছে। যদিও ঠিক কোন সামরিক কেন্দ্রকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানায়নি ইরান প্রশাসন। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বড় বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইরানের কর্তৃপক্ষ। বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়েও সরকারি স্তরে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

   

আরও দেখুনঃ রাশিয়ার তেল কিনতে চেয়ে ট্রাম্পের কাছে অনুমতি চাইল বাংলাদেশ

এদিকে ইরানের কয়েকজন স্থানীয় সাংবাদিক দাবি করেছেন, এই হামলার পেছনে রয়েছে মার্কিন বায়ুসেনা। তাদের দাবি, মার্কিন বাহিনী ভূগর্ভস্থ একটি সামরিক অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে শক্তিশালী বোমা ব্যবহার করেছে। সেই বোমাটি নাকি ছিল কুখ্যাত GBU-43/B Massive Ordnance Air Blast, যা সাধারণভাবে “মাদার অফ অল বম্বস” নামে পরিচিত। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। একইভাবে ইরান সরকারও সরাসরি কোনও দেশের নাম উল্লেখ করে অভিযোগ করেনি।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। একের পর এক হামলা, ড্রোন আক্রমণ এবং সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই মার্কিন বাহিনী এই হামলা চালিয়ে থাকে এবং তাতে ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়ে থাকে, তবে তা সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। কারণ ইরান এর প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরানের স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। উদ্ধারকর্মী এবং নিরাপত্তা বাহিনী এলাকায় কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.