পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ ‘শান্তিপ্রিয়’ ডোনাল্ড ট্রাম্প!

নয়াদিল্লি: একদিকে পাক-আফগান সীমান্তে ভয়াবহ যুদ্ধ, প্রাণহানি! অন্যদিকে পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, খুব শীঘ্রই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নয়াদিল্লি: একদিকে পাক-আফগান সীমান্তে ভয়াবহ যুদ্ধ, প্রাণহানি! অন্যদিকে পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, খুব শীঘ্রই গত ২ সপ্তাহ ধরে চলা আফগানিস্তান ও পাকিস্তানের (Pak-Afghan war) যুদ্ধ বন্ধ হবে বলে ঘোষণা করেন তিনি।

বর্তমানে থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামাতে মালয়েশিয়ার কুয়ালা লামপুড়ে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। সেখানই এখনও পর্যন্ত বিশ্বের মোট ৮ টি যুদ্ধ থামানোর দাবী করেছেন ট্রাম্প (Donald Trump), যার মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধও রয়েছে। তিনি বলেন, “শুনেছি, পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের বিবাদ শুরু হয়েছে। আমি ওদের দু-জনকেই চিনি। খুব তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ করব।”

   

এরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ও সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) প্রশংসায় ট্রাম্প বলেন, “ওরা দুজনেই খুব ভালো মানুষ। আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি আফগান-পাক সীমান্ত বিবাদ সমাপ্ত হবে। মাত্র ৮ মাসেই আমি এবং আমার আধিকারিকেরা বিশ্বের ৮ টি যুদ্ধ বন্ধ করেছি। যা নজিরবিহীন।”

যুদ্ধ থামানোর দাবীতে নোবেল শান্তি পুরস্কার চেয়েছিলেন ট্রাম্প

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় ভারত-পাকিস্তান যুদ্ধ সহ বিশ্বের মোট ৭ টি যুদ্ধ বন্ধ করার দাবী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর গাজা-ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও তট্রাম্পের বহু-প্রত্যাশিত নোবেল শান্তি পুরস্কার ছিনিয়ে নেন মারিয়া কোরিনা মাচাদো।

শনিবার দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসে পাকিস্তান-আফগানিস্তান

শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ‘শান্তি আলোচনা’ ব্যর্থ হলে “খোলা যুদ্ধ” শুরু করার হুমকি দিয়েছেন। গত ১৮-১৯ অক্টোবর কাটার এবং তুরস্কের মধ্যস্থতায় দোহায় প্রথম পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google