Pakistan: পাকিস্তানে লস্কর ‘জিহাদি গুরু’ আবদুল্লাহ শাহিনের রহস্যজনক মৃত্যু

পাকিস্তানে সন্দেহজনক পরিস্থিতিতে আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। এবার লস্কর জঙ্গির অন্যতম রিক্রুটার আবদুল্লাহ শাহিন একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কাসুর এলাকায়। আবদুল্লাহ শাহিন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Terrorist Abdullah Shaheen

পাকিস্তানে সন্দেহজনক পরিস্থিতিতে আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। এবার লস্কর জঙ্গির অন্যতম রিক্রুটার আবদুল্লাহ শাহিন একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কাসুর এলাকায়।

আবদুল্লাহ শাহিন, তার জঙ্গি গোষ্ঠীর মধ্যে ‘জিহাদি গুরু’ নামে পরিচিত। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনে নতুন জঙ্গি নিয়োগ করত। শাহিনের ভূমিকা পরে তাকে লস্কর-ই-তৈয়বার মূল অপারেটর করে তোলে। সে ধর্মের নাম নিয়ে জঙ্গি নিয়োগ করতে পারদর্শী হয়ে উঠেছিল এবং জিহাদের নামে মানুষকে উসকানি দিতেও পারদর্শী হয়ে উঠেছিল।

   

জঙ্গি আবদুল্লাহ শাহিন লস্কর-ই-তৈয়বা (এলইটি) তে জঙ্গিদের নিয়োগ করত। পাকিস্তানে রহস্যজনক মৃত্যু হয়েছে তার। জানা যাচ্ছে আবদুল্লাহ শাহীন একটি গাড়ির চাপায় নিহত হয়েছে। টার্গেটেড হত্যাকাণ্ডের এই সিরিজের মধ্যে এটি আরেকটি ঘটনা যেখানে গত কয়েক মাসে পাকিস্তানে ২০ জনের বেশি হাই-প্রোফাইল জঙ্গি একই ধরনের মৃত্যুর মুখোমুখি হয়েছে।

নির্বাচনের আগে পাকিস্তানে পরপর জঙ্গি নেতা খুনের ঘটনা ঘটছে। যদিও পাক সরকার এ বিষয়ে নীরব। তবে দেশটির সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে জঙ্গি নেতাদের খুনের সংবাদ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google