Japan Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে মাত্রা ৬.৯

ফের একবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের (Japan Earthquake) মাটি। এবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা রেকর্ড করা হল ৬.৯। জানা গিয়েছে, জাপানের বনিন দ্বীপপুঞ্জে ৬.৯ মাত্রার ভূমিকম্প ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Earthquake Strikes Again, Locals Flee Their Homes in Panic

ফের একবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের (Japan Earthquake) মাটি। এবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা রেকর্ড করা হল ৬.৯।

জানা গিয়েছে, জাপানের বনিন দ্বীপপুঞ্জে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছেন। টোকিওর মধ্যাঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও অবধি কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দ্বীপরাষ্ট্রের প্রধান বসতি ওগাসাওয়ারা থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রে।

   

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯, তবে এটি সমুদ্রের তলদেশের ৫৪০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ওগাসাওয়ারায় হালকা কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য,  নতুন বছরের প্রথম দিনে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে এই দেশ। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।