আলমারি থেকে যুবতীর দেহ উদ্ধারে চাঞ্চল্য

  বাড়ির আলমারি থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এই মহিলা। তার পরেই পুলিশ কে ফোন করেন কোন এক ব্যক্তি। তিনি পুলিশ কে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
dead

 

বাড়ির আলমারি থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এই মহিলা। তার পরেই পুলিশ কে ফোন করেন কোন এক ব্যক্তি। তিনি পুলিশ কে জানান তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত কয়েকদিন ধরে। সঙ্গে তিনি জানান তার মেয়েকে বোধ হয় খুন করা হয়েছে। এই কথা সোনা মাত্রই পুলিশ ওই ব্যক্তির থেকে তার মেয়ের ঠিকানা চেয়ে নেন জানা যায় তার মেয়ে থাকেন দ্বারকার রাজাপুরীতে। যথারীতি সেখানে পৌঁছে যান পুলিশ । সেখানে পৌঁছানোর পর খোঁজাখুঁজি করতে করতে আলমারি খুলতেই দেখাযায় সেখানে রয়েছে সেই মহিলার মৃত দেহ। উদ্ধার করা দেহকে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়াও পুলিশ জানান এই ঘটনার তদন্তে ফরেন্সিক টিম আনানো হয়েছে।

   

মৃত মহিলার বাবার সূত্রে জানা যায় তার মেয়ে তাকে কয়েকদিন আগে ফোন করে জানান যে সে ভাল নেই । কারণ তাকে তার লিভ ইন সঙ্গী বিপুল প্রায় মারধর করছে। এমনকি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে । এর পর থেকে মেয়ের সাথে তারা আর কোন ভাবেই যোগাযোগ করতে পারেনি। তাই তিনি পুলিশকে অভিযোগ জানান। জানা গিয়েছে, বিগত দেড় মাস ধরে দ্বারকার ভাড়া বাড়িতে লিভ-ইনে থাকছিলেন ওই মহিলা। বিপুল টেলর নামক তার লিভ ইন সঙ্গী গুজরাটের সুরাটের বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি বিপুল টেলরের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google