Viral Video: শিরোনামে এবার দিল্লির বাস, Bikini পরেই উঠে পড়লেন তরুণী!

ইদানিং খবরের মাঝেমধ্যেই জায়গা করে নিচ্ছে দিল্লি মেট্রো৷ রিলস, শর্টস-এর জন্য শ্য়ুটিংয়ের দাপটে এমন ঘটনার সংখ্যা কম নয়৷ তবে এবার মেট্রোতেই থেমে থাকল না বিষয়টা৷ গড়াল দিল্লির বাসেও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bikini in Delhi Bus

ইদানিং খবরের মাঝেমধ্যেই জায়গা করে নিচ্ছে দিল্লি মেট্রো৷ রিলস, শর্টস-এর জন্য শ্য়ুটিংয়ের দাপটে এমন ঘটনার সংখ্যা কম নয়৷ তবে এবার মেট্রোতেই থেমে থাকল না বিষয়টা৷ গড়াল দিল্লির বাসেও (Viral Video). তবে রিলস্ নয়, এটা সম্পূর্ণ অন্য ঘটনা৷ সেটা কী, চলুন জেনে নেওয়া যাক৷ 

সোশ্য়াল মাধ্য়মে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে (Viral Video) দেখা যাচ্ছে, দিল্লি বাসে উঠে পড়েছেন বিকিনি পরা এক মহিলা৷ আর তাঁকে দেখে রীতিমতো ছিটকে আসছেন তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা, অস্বস্তিতে পড়ছেন অন্যান্য পুরুষ যাত্রীরাও৷ নিমেষে এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ 

   

ওই ভিডিয়োয় (Viral Video) তরুণীর সহযাত্রীদের প্রতিক্রিয়াও ধরা পড়েছে। তাঁদের তো একেবারে কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। হঠাৎ করে ভিড় বাসে যুবতী যে এভাবে উঠে পড়বেন, তা হয়ত অনেকে কল্পনাই করেননি৷ কিন্তু সকলকে অবাক করে দিয়েই চোখের নিমেষে এই ঘটনা ঘটে গেল৷

কেউ কেউ বিষয়টির তীব্র সমালোচনা করেছেন৷ কেউ কেউ মেয়েটির মানসিক অবস্থা বিষয়ে প্রশ্ন তুলেছেন, কেউবা তোপ দেগেছেন তাঁর রুচির প্রতি৷ কারও মতে, উত্তরোত্তর বাড়তে থাকা গরমের ফল এটি! আবার, পোশাক নির্বাচনের স্বাধীনতা সকলের রয়েছে বলে মনে করছেন একাংশ৷ 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google