সন্তান জন্মের পরে কেন অন্তরালে দীপিকা? ফাঁস করলেন রণবীর

গত মাসে মা হয়েছেন দীপিকা পাড়ুকান (Deepika Padukone)। অভিনেত্রীর ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। তার পর থেকেই সন্তানকে নিয়ে ঘর বন্দি রণবীর পত্নী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ranveer-and-dipeka

গত মাসে মা হয়েছেন দীপিকা পাড়ুকান (Deepika Padukone)। অভিনেত্রীর ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। তার পর থেকেই সন্তানকে নিয়ে ঘর বন্দি রণবীর পত্নী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোন কিছুতে দেখা মেলেনি অভিনেত্রীর। তবে অনুরাগীরা আশা করেছিলেন যে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেনে’ (Singham Again) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা মিলবে দীপিকার (Deepika Padukone)। তবে এ দিনও নিরাশ করলেন অভিনেত্রী। ট্রেলার লঞ্চ অনুষ্ঠান থেকে স্বামী রণবীর সিং (Ranveer Singh) জানালেন কেন দীপিকা (Deepika Padukone) অন্তরালে রয়েছেন।

দীর্ঘ প্রতিক্ষার অবসান করে সোমবার প্রকাশ্যে এল সিংঘম এগেনে ছবির ট্রেলার। মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে ট্রেলার লঞ্চে এলাহি আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রণবীর সিংহ, অজয় দেবগণ, অক্ষয় কুমার, করিনা কপূর খান। তবে এই অনুষ্ঠানে সবাই মুখিয়ে ছিলেন মা হওয়ার পর দীপিকাকে (Deepika Padukone) দেখার জন্য।

   

এদিন রণবীর জানান, ‘দীপিকা মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি। আমি নাইট ডিউটিতে আছি, তাই এসেছি। এই ছবিতে অনেক তারকা রয়েছেন। তাই বলে রাখি, এটা আমার বাচ্চার ডেবিউ, বেবি সিম্বা।’ অভনেতা এদিন তার মেয়েকে তার মেয়েকে বেবি সিম্বা বলে সম্বোধন করেন।

অভিনেতা আরও বলেন, ‘সিংঘম এগেইন-এর শুটিংয়ের সময় দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে অভিনেতা বলেন, ‘লেডি সিংঘম, সিম্বা ও বেবি সিম্বার পক্ষ থেকে আপনাদের সবাইকে আগাম শুভ দীপাবলি’।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দীপাবলির সময় মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’(Singham Again)। ছবির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, প্রমুখ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google