হীরে থেকে দামি গাড়ি ! সবচেয়ে মূল্যবান উপহার কাকে দেন ধনকুবের মুকেশ আম্বানি

নিজের চেয়েও বেশি টাকা খরচ করেন স্ত্রী নিতার জন্য শিল্পপতি মুকেশ আম্বানি। মুকেশ বর্তমানে ভারত ও এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কোটি টাকার মালিক হয়েও তিনি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

নিজের চেয়েও বেশি টাকা খরচ করেন স্ত্রী নিতার জন্য শিল্পপতি মুকেশ আম্বানি। মুকেশ বর্তমানে ভারত ও এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কোটি টাকার মালিক হয়েও তিনি স্বাভাবিক ভাবে চলতে পছন্দ করেন। তাই তিনি বিশেষ ভাবে নিজের জন্য অর্থ খরচ করেননা। তবে মুকেশ তার পরিবারের সকল সদস্যদের বিলাসবহুল জীবনযাপনে বিশেষ ভূমিকা রাখেন।

অনেকের মতে ভারতের এই ধনকুবেরের স্ত্রী নিতার জন্যই বেশি অর্থ খরচ করেন তিনি। মুকেশের কাছ থেকে তিনি বহু বিলাসবহুল জিনিস উপহার পেয়েছেন নিতা। উপহার পাওয়া জিনিসের মধ্যে একটি হল ব্যাগ। ব্যাগটির দাম ২ কোটি ৬০ লাখ টাকা। দামি এই ব্যাগটির বিশেষত্ব হল এটি কুমিরের চামড়া দিয়ে তৈরি।

   

অভিনেত্রী এবং গায়িকা জেন বিরকিনের নাম অনুসারে ব্যাগটির নামকরণ করা হয় হার্মেস। এটি তৈরিতে ব্যবহার করা হয় ২২৩ টি হীরার টুকরো ও ১৮ ক্যারেট সোনা। যা এই ব্যগটিকে আকর্ষণীয় করে তোলে।

স্ত্রী নিতাকে তার ৪৩ বছর জন্মদিনে জেট গিফট করেন মুকেশ আম্বানি। যার শত শত কোটি ডলার তার কাছ থেকে প্রাইভেট জেট পাওয়া অস্বাভাবিক নয়। উড়োজাহাসটি এত সুন্দর যে একে উড়ন্ত ফাইভস্টার হোটেল বলা যায়। ভেতরের সুন্দর দৃশ্য যে কাউকে মন্ত্রমুগ্ধ করবে। বিমানটিতে আছে ১০০০ বর্গফুটের অফিস। এর সঙ্গেই আছে বেডরুম থেকে শুরু করে সুসজ্জিত বাথরুম। এই প্লেনটির আনুমানিক দাম ২৪২ কোটি টাকার উপরে।

মুকেশ আম্বানির কাছ থেকে পাওয়া উপহার এর মধ্যে গোল গোল্ডেন রোজ রোভার গাড়িটি রয়েছে। দার দাম ১৪ কোটি টাকা। গাড়িটি স্পেশাল ওর্ডারে নিতার জন্য তৈরি করেছেন মুকেশ।

প্রায় ৪০০ কোটি টাকার ইয়ারটের মালকিন নীতা আম্বানি। যা হার মানাবে বিশ্বের বিলাসবহুল প্রাসাদকেও। নিতা আম্বানির এই জাহাজটিতে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি বিলাসের কোনও কমতি নেই। এখানে রয়েছে স্পা ডাইনিং রুম, জিম, হেলিপ্যাড সহ মিউজিক ঘর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google