West Indies cricket team: নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আগুন ঝরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিরুদ্ধে শুরুটা ভালোই করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies cricket team)। শুরুতেই তারা ফিরিয়ে দিয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরাচ্ছেন ওডিন স্মিথ। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
West Indies cricket team

ভারতের বিরুদ্ধে শুরুটা ভালোই করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies cricket team)। শুরুতেই তারা ফিরিয়ে দিয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরাচ্ছেন ওডিন স্মিথ।

বুধবার ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে (One day international) টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারেই তারা সাজঘরে ফেরত পাঠিয়ে দিয়েছিল রোহিত শর্মা কে। মাত্র ৫ রান করেছেন তিনি। একাদশতম ওভারের পর উইকেট হারিয়েছে ঋষভ পন্থ। ৩৪ বলে ১৮ রান করেছেন তিনি। বিরাট কোহলিও ব্যার্থ। 

   

ওই একই ওভারেই আউট হয়েছেন তিনি। ১৮ রান করেছেন ৩০ বলে। উইন্ডিজের হয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন স্মিথ। রোহিতকে আউট করেছেন কেমার রোচ। 

তিন উইকেট হারানোর পর ভারতের হয়ে আপাতত দলের হল ধরেছেন লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। দুজনেই জবাব দিচ্ছেন ক্যারিবিয়ানদের আগুনে বোলিং – এর বিরুদ্ধে। এই প্রতিবেদন লেখার সময় ২৯ ওভারের ভারতের স্কোর ১৩০/৩। রাহুল খেলছেন ৪৬ রানে। ৪৫ বল খেলছেন তিনি। তাঁকে সঙ্গত দিচ্ছেন যাদব। ৫৮ বলে খেলে তিনি ইতিমধ্যে করেছেন অপরাজিত ৩৯ রান।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google