কে হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? চার হেভিওয়েটকে ঘিরে তুঙ্গে জল্প

কলকাতা: বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এবার বঙ্গ-বিজেপির অন্দরমহলে একটাই কোটি টাকার প্রশ্ন, কে বসছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে? এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও নাম ঘোষণা করা না হলেও, ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এবার বঙ্গ-বিজেপির অন্দরমহলে একটাই কোটি টাকার প্রশ্ন, কে বসছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে? এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও নাম ঘোষণা করা না হলেও, সম্ভাব্য চার হেভিওয়েট নাম নিয়ে গেরুয়া শিবিরের অন্দরমহলে চলছে জোরদার বিশ্লেষণ।

শপথ হতে পারে রবীন্দ্রজয়ন্তীতে

দলের অন্দরমহলের গুঞ্জন, আগামী ৯ মে অর্থাৎ ২৫শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীর পুণ্য লগ্নেই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বাংলার ভূমিপুত্রই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।

   

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে চার ‘হেভিওয়েট’

শুভেন্দু অধিকারী: এই মুহূর্তে রেসের ঘোড়ায় সবচেয়ে এগিয়ে শুভেন্দু। নন্দীগ্রামের পর খোদ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি এখন বিজেপির ‘জায়েন্ট কিলার’। তাঁর সাংগঠনিক দক্ষতা ও জয়ের রেকর্ড তাঁকে সামনের সারিতে রাখছে।

শমীক ভট্টাচার্য: দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের শান্ত স্বভাব এবং পুরনো ও নতুন কর্মীদের এক সূত্রে গাঁথার ক্ষমতা তাঁকে অন্যতম শক্তিশালী দাবিদার করে তুলেছে।

উৎপল ব্রহ্মচারী: ‘উৎপল মহারাজ’ হিসেবে পরিচিত এই মুখটি আরএসএস ঘনিষ্ঠ হিসেবে বিশেষ পরিচিত। কালিয়াগঞ্জ থেকে তাঁর বিপুল জয় দলের অন্দরে তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে।

স্বপন দাশগুপ্ত: জাতীয় স্তরের অভিজ্ঞতা এবং বুদ্ধিজীবী ভাবমূর্তির কারণে স্বপন দাশগুপ্তর নামটিও নেতৃত্বের বিশেষ বিবেচনায় রয়েছে।

শেষ পর্যন্ত কার মাথায় উঠবে রাজতিলক? ৯ মে কি অবসান হবে এই দীর্ঘ প্রতীক্ষার? এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google