পর্ষদের ক্যালেন্ডার বাতিল, গরমের ছুটি বাড়াল রাজ্য সরকার, কবে খুলবে স্কুল?

কলকাতা: মে মাসের দাবদাহ থেকে পড়ুয়াদের রেহাই দিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডারের সূচি বদলে সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে গরমের ছুটির মেয়াদ ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal summer vacation extended

কলকাতা: মে মাসের দাবদাহ থেকে পড়ুয়াদের রেহাই দিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডারের সূচি বদলে সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্কুলশিক্ষা সচিবের বৈঠকের পর জানানো হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে পঠনপাঠন। (West Bengal summer vacation extended)

এক নজরে ছুটির নতুন অঙ্ক-

   
  • রাজ্যজুড়ে স্কুলগুলি ফের খোলা হবে ১ জুন।
  • পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৮ মে স্কুল খোলার কথা থাকলেও প্রবল গরমের জেরে সেই সিদ্ধান্ত থেকে সরে এল শিক্ষা দফতর।
  • গত ১১ মে থেকেই বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়েছিল।

ক্যালেন্ডার বিতর্ক ও বর্তমান পরিস্থিতি

মধ্যশিক্ষা পর্ষদের এবারের শিক্ষাবর্ষের ক্যালেন্ডার নিয়ে আগে থেকেই শিক্ষক মহলে চাপা ক্ষোভ ছিল। গত বছরের তুলনায় ৫ দিন ছুটি কমিয়ে দেওয়ায় প্রশ্ন তুলেছিলেন শিক্ষকদের একাংশ। তাঁদের দাবি ছিল, গ্রীষ্মপ্রধান রাজ্যে গরমের ছুটি কমিয়ে রাখা অবাস্তব। এর আগে পর্ষদ ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত নামমাত্র ছুটির কথা বলেছিল, যেখানে গত বছরও ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল।

শিক্ষকদের অভিযোগ ছিল, পূর্বতন সরকারের আমলে বিভিন্ন দিবস পালনের নামে অপ্রয়োজনীয় ছুটি বাড়লেও আবহাওয়া অনুযায়ী প্রয়োজনীয় ছুটিতে কাঁচি চালানো হয়েছিল। অনেক ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সরাসরি ছুটি ঘোষণা করতেন বলে ক্যালেন্ডারে ছুটির পরিমাণ সংক্ষিপ্ত রাখা হত বলে দাবি করেছিলেন অনেকে।

তবে বর্তমান সরকারের এই পদক্ষেপে সেই জট কাটল। আগামী কয়েকদিন তাপপ্রবাহের আশঙ্কায় পড়ুয়াদের শরীর ও স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ১ জুন থেকে ক্লাস শুরু করার চূড়ান্ত সবুজ সংকেত দিল নবান্ন।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google