সুপ্রিম শুনানিতেও লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি রাজ্য সরকারের

সুপ্রিম কোর্টে (Supreme Court Hearing on RG Kar case) আরজি কর মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং-এর বিরোধিতা করলো রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kapil Sibal Faces Backlash for Issuing Election Commission Notice to Congress

সুপ্রিম কোর্টে (Supreme Court Hearing on RG Kar case) আরজি কর মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং-এর বিরোধিতা করলো রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এর উত্তরে প্রধান বিচারপতি চন্দ্রচুড় বলেছেন, “এটা সাধারণ মানুষের আগ্রহের বিষয়। কোনওভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত।” এছাড়াও সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

এরপরই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতিকে বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে তাদের অ্যাসিড ছোঁড়া হবে, ধর্ষণ করা হবে।” এই বিবৃতি শুনে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, “কোনও মহিলাকে কী এই ধরণের কথা বলা হয়েছে? তাছাড়া মহিলা পুরুষ কোনও ব্যাপার নয়, এই বিষয়টি বিবেচনা করে দেখছি।”

   

আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এর আগেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে একাধিকবার লাইভ স্ট্রিমিং নিয়ে সমস্যা দেখা গিয়েছিল। অবশেষে গতকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় লাইভ স্ট্রিমিং ছাড়া এই মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক সম্পূর্ণ হয়েছে। সব দাবি না হলেও, অধিকাংশ দাবিই মেনে নিয়েছে রাজ্য সরকার। এই আবহে রাজ্যের তরফে সুপ্রিমকোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেবার আর্জি অত্যন্ত নিন্দাজনক। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google