‘মসজিদ কবে থেকে পবিত্র স্থান হল?’ প্রশ্ন তসলিমার

নয়াদিল্লি: সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে ঘটে গিয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা। (Taslima Nasrin)মসজিদের ভিতরে এক ইমাম মহিলা সঙ্গিনীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। স্থানীয় মানুষদের অভিযোগ মসজিদের মত পবিত্র জায়গায় ...

By Sudipta Biswas

Published:

Follow Us
taslima-nasrin-mosque-comment-controversy-chattogram-imam-incident

নয়াদিল্লি: সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে ঘটে গিয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা। (Taslima Nasrin)মসজিদের ভিতরে এক ইমাম মহিলা সঙ্গিনীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। স্থানীয় মানুষদের অভিযোগ মসজিদের মত পবিত্র জায়গায় কি করে একজন ইমাম এই ধরণের কাজ করতে পারে। এই ঘটনাকে সামনে রেখেই বিস্ফোরক অভিযোগ করেছেন বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে মসজিদ কখনই পবিত্র জায়গা নয়।

তসলিমা সরাসরি ইসলামের উপর আঙ্গুল তুলেছেন এবং বলেছেন মসজিদ এমন একটি জায়গা যেখানে আল্লাহ নামক কাল্পনিক সৃষ্টিকর্তার নাম করে মানুষ ঠকানো হয়। বার বার ধর্মীয় বিতর্কের কেন্দ্রবিন্দু হওয়া তসলিমা বলেন আল্লাহকে কেউ দেখেনি তবুও তার গল্প শুনিয়ে রূপকথার মত মানুষকে ভোলানো হচ্ছে। তিনি সরাসরি ধর্মগুরুদের কাছে প্রশ্ন রেখেছেন “কাল্পনিক স্বর্গের লোভ আর নরকের ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হয় সেই জায়গাকে কি সত্যিই পবিত্র বলা যায়? যায় না।”

   

আরও দেখুনঃ ফেসবুক, ইন্সটা এবং হোয়াটসঅ্যাপের জন্য Meta-কে সতর্ক করল সরকার

তসলিমা অভিযোগ করেছেন যে মসজিদে শিক্ষা দেওয়ার নাম করে শিশুদের যৌন নিপীড়ন করা হয়। যা তারা প্রকাশ্যে বলতে পারে না। মসজিদের দেওয়ালে শিশুদের আর্তনাদ যেন প্রতিধ্বনি হয়ে ফিরে যায় সেই মসজিদেরই অন্ধকূপে, এমনটাই দাবি তার। শুধু যৌন নিপীড়ন নয় মসজিদে মাদকের কারবার থেকে শুরু করে অস্ত্র লুকিয়ে রাখা হয় বলেও দাবি করেছেন তিনি। কিন্তু এই ধরণের অপরাধ নিয়ে মানুষের মনে যত না ক্ষোভ তার চেয়েও বেশি ক্ষোভ মসজিদের ভিতরে নারী পুরুষের যৌন সংসর্গে।

তসলিমা তার এই ফেসবুক পোস্টে প্রকারান্তরে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে শিশু ধর্ষণ বা মাদক কারবার কিংবা অস্ত্র লুকোনো যদি অপরাধ না হয়ে থাকে তবে মসজিদে যৌনতায় লিপ্ত হওয়ায় কোনও অপরাধ হতে পারে না। তসলিমা বরাবরের মতোই তার পোস্টে বলেছেন যৌন সংসর্গ কোনও অপরাধ নয় বরং তা প্রাকৃতিক চাহিদা। তিনি আরও বলেন “দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের ঘনিষ্ঠতা তা প্রেম হোক বা যৌন সম্পর্ক কোনও অপরাধ নয়।

বরং মানুষে মানুষে স্নেহ, প্রেম, ভালবাসা, এবং পরস্পরের সম্মতিতে যৌনতা এসবই জীবনের স্বাভাবিক ও মানবিক দিক।” তবে সমাজ মাধ্যমে তার এই পোস্ট গভীর এক বার্তা বহন করে বলেই মনে করেছেন নেটিজেনরা এবং তসলিমা নিজেও বলেছেন যে ইমাম যদি মহিলা নিয়ে রাত কাটিয়ে থাকেন তবে তা অত্যন্ত স্বাভাবিক ঘটনা কিন্তু যারা প্রকৃত অপরাধের কোনও প্রতিবাদ করে না তারা আরও বেশি অপরাধী।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.