সুপ্রিম নির্দেশের মাঝেই রাজ্য বাজেটে মাস্টারস্ট্রোক! ৪% ডিএ বাড়াল রাজ্য

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডবল ধামাকা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ করা অন্তর্বর্তী বাজেটে মহার্ঘ ভাতা বা ডিএ ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করলেন ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডবল ধামাকা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ করা অন্তর্বর্তী বাজেটে মহার্ঘ ভাতা বা ডিএ ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ ১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। তবে বাজেটের এই খুশির খবরের আগেই সুপ্রিম কোর্ট থেকে স্বস্তির বার্তা পান আন্দোলনরত কর্মীরা। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতেই হবে রাজ্য সরকারকে।

বিধানসভায় সুর চড়ালেন মমতা

বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের খতিয়ানের পাশাপাশি রাজনৈতিক আক্রমণও শানান। বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে তিনি বলেন, “বিজেপিকে ঘৃণা করে বাংলার মানুষ। বাংলা নিয়ে স্বপ্ন দেখবেন না। আপনারা দিল্লিই সামলাতে পারেননি, এখানে কী করবেন? আপনারা অনেক সিট হারাবেন।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের সুর স্পষ্ট হয়ে যায়।

   

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশ West Bengal Budget DA Hike

এদিকে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৭৫ শতাংশ বকেয়া মেটানোর প্রক্রিয়া ও কিস্তি নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১৫ মে-র মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google