Weather Today: সংক্রান্তির শীতের কামড় কতদিন?

Weather Today: আজ কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বাংলার ক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের ...

By Rana Das

Published:

Follow Us

Weather Today: আজ কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বাংলার ক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

   

এই দুদিন সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশা একটু বেশি থাকতে পারে। আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। রবিবার যা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.