HomeWest BengalWeather: বৃষ্টির রান নেই, ইনিংস হাঁকাবে গরম

Weather: বৃষ্টির রান নেই, ইনিংস হাঁকাবে গরম

দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। ২ জুন থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি‌ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে।

উত্তরবঙ্গে তাপপ্রবাহ নেই। কিন্তু জুন মাসের ২ তারিখের পর থেকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।

   

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় আগামীকাল থেকে তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়

বুধবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই । চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।

কলকাতাতেও তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর