কর্মী ঘাটতি মেটাতে ড্রোনে নজরদারি চালাতে চাইছে রাজ্য পুলিশ

কলকাতা: দীর্ঘদিন ধরে লোকবল কম রয়েছে রাজ্য পুলিশে৷ সমস্যায় পড়তে হয় পুলিশদের৷ তাই এবার স্বশরীরে পুলিশ ছাড়া নজরদারির কথা ভাবছে রাজ্য পুলিশ৷ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি৷ আলাদা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: দীর্ঘদিন ধরে লোকবল কম রয়েছে রাজ্য পুলিশে৷ সমস্যায় পড়তে হয় পুলিশদের৷ তাই এবার স্বশরীরে পুলিশ ছাড়া নজরদারির কথা ভাবছে রাজ্য পুলিশ৷ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি৷ আলাদা ইউনিট গড়ে তোলা ছাড়াও একাধিক বিষয়ে খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা৷

কী সেই পদ্ধতি? জানা গিয়েছে, ড্রোনের সাহায্যেই দৈনন্দিন নজরদারি চালাতে চাইছে রাজ্য পুলিশ৷ এক একটি থানা প্রায় ৩০ বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে হয়ে থাকে৷ অথচ থানায় ৩০ থেকে ৪০ জন পুলিশ কর্মী থাকে৷ তাই এত বড় এলাকা সামলাতে গেলে সেই ক্ষেত্রে ১০০–এর বেশি কনস্টেবল এবং ২০ থেকে ২৫ জন এসআই থাকা প্রয়োজন৷ তাই কর্মী ঘাটতি থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ৷

   

সাধারণত কলকাতা লাগোয়া জেলা বা কমিশনারেটগুলিতে গভীর রাতে পুলিশের টহলদারি ভ্যান চোখে পড়লেও দূরের জেলাগুলিতে সেরকম চোখে পড়ে না৷ ফলে স্বাভাবিকভাবেই পুলিশের নজরদারি না থাকায় রাতের অন্ধকারে বাড়ছে অপরাধ৷ এই পরিস্থিতিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে চাইছেন পুলিশের কর্তারা৷

তাই রাতের ছবি যাতে অনায়াসে ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে তার জন্য নাইট ভিশন ক্যামেরা সহ ড্রোন কিনতে চাইছে পুলিশ৷ কতসংখ্যক ড্রোন কিনতে হবে? কটা ক্যামেরা কিনতে হবে? প্রতিটি থানাকে কতগুলি করে ড্রোন ক্যামেরা দেওয়া হবে? তার জন্য কত করে খরচ পড়বে? ইতিমধ্যে এই সবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google