হুহু করে ছড়াচ্ছে ভাইরাস, বাড়ছে পথ কুকুরদের মৃত্যু সংখ্যা

বীরভূম: হুহু করে ছড়াচ্ছে সংক্রমণ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পথ কুকুরদের মৃত্যু সংখ্যা৷ চিন্তায় প্রাণী স্বাস্থ দফতর ও পশুপ্রেমী সংস্থাগুলি৷ এখনও পর্যন্ত এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৩০০-র বেশি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বীরভূম: হুহু করে ছড়াচ্ছে সংক্রমণ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পথ কুকুরদের মৃত্যু সংখ্যা৷ চিন্তায় প্রাণী স্বাস্থ দফতর ও পশুপ্রেমী সংস্থাগুলি৷ এখনও পর্যন্ত এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৩০০-র বেশি পথ কুকুরের৷ সংক্রামিতর সংখ্যা ৮০০টির বেশি৷ ভয়াবহ এই পরিস্থিতি বীরভূমের৷

জানা গিয়েছে, গত বছরের নভেম্বর মাস থেকে পার্ভো ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে৷ জানুয়ারি মাসের শেষের দিকে এই ভাইরাসে সংক্রামিতের সংখ্যা হুহু করে বেড়ে চলেছে৷ নাজেহাল বীরভূমের প্রাণি স্বাস্থ্য দফতর ও পশুপ্রেমী সংস্থাগুলি৷ এখনও পর্যন্ত সংক্রামিত হয়েছে বীরভূমের ৮০০টিরও বেশি পথকুকুর৷ মৃতর সংখ্যা প্রায় ৩০০-বেশি৷

   

প্রাণি স্বাস্থ্য দফতরের চিকিৎসকরা জানিয়েছেন, এবারের পার্ভো সংক্রমণ এতটাই মারাত্মক আকার নিয়েছে যে চিকিৎসা করানোর সময়টুকু দিচ্ছে না কুকুররা৷ তাই প্রতিদিন পথ কুকুরের মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ এইভাবে মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে চিকিৎসকরা৷

চিকিৎসকদের মতে, কুকুরের বয়স যখন ৬ মাস সেই সময়ই পার্ভো ভাইরাসের ভ্যাকসিন করানো প্রয়োজন৷ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না করা যায়, তাহলে সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি প্রায় ৯১ শতাংশ থাকে৷ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন সেটি পার্ভো ভাইরাসে আক্রান্ত হয়েছে৷

পার্ভো ভাইরাসে আক্রান্ত হলে কুকুরের রক্ত আমাশা বা রক্তাক্ত ডায়রিয়া হয়৷ যার ফলে মল ত্যাগের সময় মলের সঙ্গে রক্ত পড়ে, যাকে রক্ত আমাশা বলা হয়৷ শরীর থেকে রক্ত বেড়িয়ে যাওয়ার কারণে এর ফলে দুর্বল হয়ে পড়ে শরীর৷ কুকুরের জ্বর আসে। যা থেকে বোঝা যেতে পারে কুকুর এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে৷

এই ভাইরাসে আক্রান্ত কুকুরদের হঠাৎকরেই ওজন কমে যাওয়ার সম্ভবনা থাকে৷ পার্ভো ভাইরাসে কুকুরের হৃদ স্পন্দন অনেকটা বেড়ে যায়৷ এই সময় ওদের সারা গায়ে ব্যথা অনুভব হয়৷ চোখ এবং মুখের আশেপাশের কোষগুলির রঙ লালচে হয়ে উঠতে থাকে৷ শরীরের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google