ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার শ্রমিকের দেহ

বালুরঘাট: ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার হল পরিযায়ী শ্রমিকের দেহ৷ মৃতের নাম সুনীল মুর্মু (৩৫)৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সুরাটে৷ কিন্তু সুনীল মুর্মু বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দোগাছি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

বালুরঘাট: ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার হল পরিযায়ী শ্রমিকের দেহ৷ মৃতের নাম সুনীল মুর্মু (৩৫)৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সুরাটে৷ কিন্তু সুনীল মুর্মু বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দোগাছি ফরেস্ট এলাকার বাসীন্দা৷ মৃত্যুর কারণ এখও স্পষ্ট নয়৷ তদন্তে নেমেছে পুলিশ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে সুনীলের সংসার৷ বাড়িতে কৃষি কাজের পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি৷ কিন্তু তাও সংসারে অভাব লেগেই ছিল৷ তাই তিনি ভিন রাজ্যে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ গুজরাটে একটি শাড়ির দোকানে কাজ করেন তাঁর শ্যালক৷

   

সেখানেই সুনীলের জন্য কাজের ব্যবস্থা করে দেন তাঁর শ্যালক৷ কাজের জন্য গুজরাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ এর মধ্যে ঘটে যায় বিপত্তি৷ মহারাষ্ট্রের সুরাটে ট্রেনের বন্ধ শৌচালয় থেকে উদ্ধার হয় সুনীলের ঝুলন্ত দেহ৷ উদ্ধার করে রেল পুলিশ৷ সুরাটের রেল পুলিশের তরফে সুনীলের মৃত্যু খবর জানানো হয়৷

এরপর রেল পুলিশের পক্ষ থেকে বিষয়টি মৃতের পরিবারকে জানানো হয়৷ খবর পেয়েই মৃতের পরিবারের সদস্যরা বালুরঘাট থানার দ্বারস্থ হন৷ ওই পরিবারকে সবরকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ৷ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে সুনীলের স্ত্রী ও তিন মেয়ে৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google