ভবানীপুর না নন্দীগ্রাম, কোন আসন ধরে রাখবেন শুভেন্দু?

নন্দীগ্রাম: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দুই হেভিওয়েট কেন্দ্র থেকে জয়লাভ করে ইতিহাস গড়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে হারানোর পাশাপাশি নন্দীগ্রামেও ১০ হাজারের ব্যবধানে জয়ী ...

By Moumita Biswas

Published:

Follow Us
Suvendu Adhikari wins two seats Bhabanipur Nandigram

নন্দীগ্রাম: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দুই হেভিওয়েট কেন্দ্র থেকে জয়লাভ করে ইতিহাস গড়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে হারানোর পাশাপাশি নন্দীগ্রামেও ১০ হাজারের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তবে নিয়ম অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যেই তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। বুধবার নন্দীগ্রামে বিজেপি কার্যালয়ে এসে এই বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপরই চূড়ান্ত সিদ্ধান্তের দায়ভার ছেড়ে দিলেন শুভেন্দু৷ (Suvendu Adhikari wins two seats Bhabanipur Nandigram)

দলের সিদ্ধান্তই চূড়ান্ত

এদিন নন্দীগ্রামে পৌঁছতেই শুভেন্দুকে ঘিরে ‘আপনাকেই মুখ্যমন্ত্রী চাই’ স্লোগান তোলেন উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা। আসন ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে শুভেন্দু স্পষ্ট জানান, “সব সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। দলের নেতারা যা বলবেন, সেটাই হবে। আমি ছোটবেলা থেকেই শৃঙ্খলাপরায়ণ।” তবে তিনি কোন আসনটি রাখতে চান, সেই বিষয়ে নিজের মতামত কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন৷

   

নন্দীগ্রামের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, শুভেন্দু হয়তো ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেবেন। তবে এদিন নন্দীগ্রামের মানুষের উদ্দেশে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছেন। গোকুলনগরের হাসপাতাল আধুনিকীকরণ থেকে শুরু করে ৬ মাসের মধ্যে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানান, বিধায়ক না থাকলেও বছরের বিভিন্ন উৎসবে এবং বিশেষ দিনগুলোতে তিনি নন্দীগ্রামের মানুষের পাশেই থাকবেন। এখন দেখার, ১০ দিন পর শুভেন্দু অধিকারীর জন্য কোন আসনটি বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google