ভবানীপুর থেকে মমতাকে বাই বাই করবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি: পেশায় শিক্ষক ড: চন্দ্রশেখর মণ্ডল’কে রামনগরের প্রার্থী করেছে বিজেপি। সমর্থনে রামনগরে বালিসাই’তে সভা করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন “রামনগর বিধানসভা গত লোকসভা নির্বাচনে জিতিয়েছেন। ভারতীয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Suvendu Adhikari

নিজস্ব প্রতিনিধি: পেশায় শিক্ষক ড: চন্দ্রশেখর মণ্ডল’কে রামনগরের প্রার্থী করেছে বিজেপি। সমর্থনে রামনগরে বালিসাই’তে সভা করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন “রামনগর বিধানসভা গত লোকসভা নির্বাচনে জিতিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি বিধানসভা নির্বাচনে প্রচুর আসন নিয়ে সরকার গঠন করছে।“ শুভেন্দুর দাবি ২০১৬ সালে, বিজেপি তিনটি আসন পেয়েছিল; 2021 সালের ৭৭ টি  পেয়েছিল।  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৭৭  টি আসন পাবে বিজেপি।

শুভেন্দু কটাক্ষ করে বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে  চ্যালেঞ্জ ছুড়ে গতবারে বলেছিলাম নন্দীগ্রাম থেকে হারিয়ে আপনাকে পাঠাবো। এবারই বলে গেলাম আপনাকে ভবানীপুরে হারাবো “। তিনি আরও বলেন “কতকাল সবাই বলেছেন নাম না করে  গাদ্দারের ( শুভেন্দু অধিকারী )  বিডিও ‘কে ভবানীপুরে আরও করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে মেদিনীপুরের দয়ায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। না হলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন দিনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না!  বেকার যুবক-যুবতীদের বলবেন ভাতা নয় কর্মসংস্থান চাই। আমাদের নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা’জি রায়দিঘি সভা থেকে বলে গেছেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাও চাকুরি দেয়নি। আমাদের সরকার এলে চাকরির বয়স সীমা পাঁচ বছর বাড়ানো হবে!  সুপারিশ ও ঘুষ ছাড়া এই মেধা ভিত্তিতে চাকুরি হবে!  চাকরির পরীক্ষা ফ্রি তুলে দেওয়ার ব্যবস্থা করবো। যেদিন কে বিজেপি সরকার গঠন করবে,  মহিলাদের লক্ষী ভাণ্ডার তিন হাজার টাকা করা হবে। কেন্দ্রের বিজেপি সরকার আসার পর একাধিক প্রকল্প চালু করেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কটাক্ষ করেন তিনি “।

   

সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন “সংখ্যালঘু বুথে একাধিক ভোট যদি তারা বেশি পায়,  তাহলে হিন্দুদের বুথে বেশি ভোট পাবো না কেন?”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google