“উত্তরবঙ্গ-জঙ্গলমহল সাফ!” প্রথম দফায় ১২৫টি আসনে জয়ের দাবি শুভেন্দুর

নন্দীগ্রাম: প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীনই জয়ের মার্জিন নিয়ে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, প্রথম দফার ১৫২টি আসনের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Suvendu Adhikari 125 Seats Claim

নন্দীগ্রাম: প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীনই জয়ের মার্জিন নিয়ে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি অন্তত ১২৫টি আসনে জয়ী হবে। তাঁর মতে, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সব জায়গাতেই কার্যত ‘সাফ’ হয়ে গিয়েছে শাসকদল তৃণমূল। (Suvendu Adhikari 125 Seats Claim)

এদিন নিজের জেলা পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে গোটা রাজ্যের প্রথম দফার ভোটচিত্র নিয়ে আত্মবিশ্বাসী দেখায় শুভেন্দুকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, “শুধু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাকে আটকে রাখবেন না। ১৫২টা আসনের মধ্যে ১২৫-এর নীচে বিজেপির নামার কোনও জায়গা নেই।” তাঁর দাবি, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিজেপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে, যা শাসকদলের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে।

   

শুভেন্দু অধিকারীর এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই দাবিকে হেসেই উড়িয়ে দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের পালটা দাবি, স্রেফ প্রচারের আলোয় থাকতেই এমন কাল্পনিক সংখ্যাতত্ত্ব পেশ করছেন বিজেপি নেতা। মেগা লড়াইয়ের এই প্রথম দফায় কার দাবি সত্যি হয়, তা জানা যাবে ফলাফলের দিনেই।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google