পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

শিয়ালদহ: প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক বারুণী মেলা৷ এবছর মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ৷ এই মেলা বা উৎসব মতুয়া সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিয়ালদহ: প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক বারুণী মেলা৷ এবছর মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ৷ এই মেলা বা উৎসব মতুয়া সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব৷

মেলায় অংশ নেন হাজারো ভক্ত এবং পুণ্যার্থী, যারা বারুণী স্নান সম্পন্ন করেন৷ প্রতি বছরই মেলায় মানুষের ভিড় লক্ষ্যণীয় হয়৷ তাই এবছরও মেলায় ব্যাপক ভিড়ের আশঙ্কা করে যাত্রার সুবিধার্থে ভারতীয় রেল কর্তৃপক্ষ একগুচ্ছ বিশেষ ট্রেন (Special Train) চালু করেছে৷

   

কাঠগোদাম থেকে ১৫ মার্চ ছাড়বে ০৫০৩০ স্পেশাল ট্রেন৷ রাত ৮:৪০ মিনিটে এটি ঠাকুরনগরে পৌঁছাবে৷ ফেরত ০৫০২৯ ১৬ মার্চ সকাল ১০:২০ মিনিটে ছাড়বে এবং ১৮ মার্চ সাড়ে ১১টায় কাঠগোদামে পৌঁছাবে৷ যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় ও মালদহ টাউন স্টেশনে ট্রেন থামবে৷

০৫৬০৪ লামডিং-বনগাঁ লোকাল ট্রেন ১৫ মার্চ সকাল ৭:১০ মিনিটে লামডিং থেকে ছাড়বে৷ সকাল ১১টায় ঠাকুরনগরে পৌঁছাবে৷ ফেরত ১৯ মার্চ বিকেল ৪টায় লামডিংয়ে পৌঁছাবে৷ যাত্রাপথে ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় ও মালদহ টাউন স্টেশনে থামবে৷

১৫ মার্চ রাতে আলিপুরদুয়ার থেকে ছাড়বে ০৫৪৬৪ আলিপুরদুয়ার-বনগাঁ স্পেশাল ট্রেন৷ পরদিন দুপুর ১২টায় বনগাঁ পৌঁছাবে৷ ফেরত ০৫৪৬৩ বনগাঁ-আলিপুরদুয়ার ট্রেন রাত ১০:৫০ মিনিটে ছাড়বে এবং ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় আলিপুরদুয়ারে পৌঁছাবে৷

জগদলপুর-ঠাকুরনগর ০৮৫৬৩ স্পেশাল ট্রেন ১৫ মার্চ সকাল ৮টায় ছাড়বে এবং সকাল ১০:৪৫ মিনিটে ঠাকুরনগরে পৌঁছাবে৷ ফেরত ০৮৫৬৪ ১৬ মার্চ সন্ধ্যা ৬টায় ছাড়বে এবং রাত ১০:৪৫ মিনিটে জগদলপুর পৌঁছাবে৷

১৬ মার্চ বিকেল ৪:১০ মিনিটে কেসিংগ থেকে ছাড়বে ০৮৩৭৩ কেসিংগ-ঠাকুরনগর স্পেশাল ট্রেন৷ পরের দিন সকাল ১০:৪৫ মিনিটে ঠাকুরনগরে পৌঁছাবে৷ ফেরত ০৮৩৭৪ ১৮ মার্চ দুপুর ২:৪৫ মিনিটে কেসিংগে পৌঁছাবে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।