সম্প্রীতি বজায় রাখতে তৎপর প্রশাসন, ঈদে মসজিদে নজরদারি ও বুথ পরিদর্শন

নদিয়া: সামনেই বিধানসভা নির্বাচন৷ তার আগে পবিত্র ঈদ উৎসবকে কেন্দ্র করে এলাকার সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ তৎপরতায় নামল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার নদিয়ার শান্তিপুর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নদিয়া: সামনেই বিধানসভা নির্বাচন৷ তার আগে পবিত্র ঈদ উৎসবকে কেন্দ্র করে এলাকার সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ তৎপরতায় নামল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকায় তৎপরতা চোখে পড়ে।

শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমর ঘোষের নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় রুট মার্চ ও বুথ পরিদর্শন করা হয়। ঈদের দিন হওয়ায় প্রথমে এলাকার একাধিক মসজিদ পরিদর্শন করা হয়, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

   

পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্কুলে তৈরি হওয়া বুথগুলিও খতিয়ে দেখা হয়। এদিনের এই অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি একাধিক পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।

মুসলিম অধ্যুষিত এলাকায় ঈদের আনন্দের মধ্যেও যাতে সম্প্রীতি বজায় থাকে, সেদিকে বিশেষ নজর দিয়েছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। শনিবার সকালে সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে শান্তিপুর থানার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমর ঘোষ। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই এই ধরনের তৎপরতা বাড়ানো হবে। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর প্রশাসন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google