Jiban Krishna Saha: পাঁক ঘেঁটে মিলল জীবনকৃষ্ণের দ্বিতীয় ফোন, স্বস্তিতে CBI

এ যেন যুদ্ধ জয়। অবশেষে পুকুরের পা়ঁক ঘেঁটে মিলল ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) দ্বিতীয় ফোন। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত ও তল্লাশি করতে শুক্রবার হাজির হয়েছিল সিবিআইয়ের একটি দল।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC MLA Jibonkrishna Sahara holding his mobile phone after retrieving it from a pond

এ যেন যুদ্ধ জয়। অবশেষে পুকুরের পা়ঁক ঘেঁটে মিলল ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) দ্বিতীয় ফোন। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত ও তল্লাশি করতে শুক্রবার হাজির হয়েছিল সিবিআইয়ের একটি দল। সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বাড়ির পাশের পুকুরে ফোন ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ। রবিবার সকালে প্রথম ফোনটি উদ্ধার হয়েছিল। সোমবার মিলল জীবনকৃষ্ণের দ্বিতীয় ফোন।

ফোন উদ্ধারে পুকুরের জল মেরে, জেসিবি মেশিন নামিয়ে সিবিআই শুরু করে তল্লাশি। পাঁচিল টপতে পালাতে গিয়ে ধরা পড়েন বিধায়ক। তাকে কলকাতা আনা হয়েছে।

   

নিয়োগ দুর্নীতি মামলায় জীবকৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযানে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। তার ফোনের মাধ্যমে বিরাট তথ্য উঠে আসতে পারে। এমনটাই মনে করছে সিবিআই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google