মাথা থেঁতলানো একাকী বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দমদম: কয়েক বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ তারপর থেকেই স্বামী-স্ত্রীর সংসার৷ বয়সজনিত কারণে মাস ছয়েক আগে স্বামী মারা যান৷ এরপর বাড়িতে একাই থাকতেন৷ ফোনে পুরোদমে যোগাযোগ রাখত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

দমদম: কয়েক বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ তারপর থেকেই স্বামী-স্ত্রীর সংসার৷ বয়সজনিত কারণে মাস ছয়েক আগে স্বামী মারা যান৷ এরপর বাড়িতে একাই থাকতেন৷ ফোনে পুরোদমে যোগাযোগ রাখত মেয়ে৷ মঙ্গলবার থেকে আর ফোন ধরছিলেন না মা৷ চিন্তায় বাড়িতে চলে আসেন মেয়ে৷ দরজা ভাঙতেই মায়ের ভয়াবহ দেহ দেখেন মেয়ে৷ রীতিমতো হতবাক হয়ে যান তিনি৷ কান্নায় ভেঙে পড়েন মেয়ে৷

ঘটনাটি ঘটেছে দমদমের গোরাবাজার এলাকায়৷ মৃত বৃদ্ধার নাম তারা শর্মা (৬৮)৷ গোরাবাজার এলাকায় একাই থাকতেন তিনি৷ স্বামী অশোক শর্মা বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন৷ মাস ছয়েক আগে মৃত্যু হয় তাঁর৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালের পর থেকে ওই বৃদ্ধাকে আর কেউ দেখেননি৷

   

অন্যদিকে, প্রতিদিনের মতো বৃদ্ধার মেয়ে ফোন করলে মায়ের কোনো সাড়া পাননি৷ প্রতিবেশী এক ব্যক্তিকে ফোন করে মায়ের খবর নেওয়ার চেষ্টা করেন তিনি৷ কিন্তু ওই ব্যক্তিও তারা দেবীর কোনো খোঁজ দিতে পারেননি৷ এরপরই মঙ্গলবার বিকেলের দিকে বাপের বাড়ি আসেন মেয়ে৷ মাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি তিনি৷

এরপরই দমদম থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভাঙতেই দেখা যায় ভয়ংকর দৃশ্য৷ মেঝেতে পড়ে আছে বৃদ্ধার রক্তাক্ত দেহ৷ পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে৷ মাথায় ভারি কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷

কী কারণে বৃদ্ধাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ লুটের উদ্দেশ্যে খুন নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করছে দমদম থানার পুলিশ৷ অন্যদিকে বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ রিপোর্ট আসলে খুনের কারণ স্পষ্ট হবে বলে দাবি পুলিশের৷ পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google