Weather: বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভিজবে তিলোত্তমাও

তীব্র দাবদাহ থেকে সাময়িকভাবে হলেও রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আর কয়েকদিনের মধ্যে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

তীব্র দাবদাহ থেকে সাময়িকভাবে হলেও রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আর কয়েকদিনের মধ্যে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ব্রাত্য ছিল দক্ষিণবঙ্গ। সোমবার থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও হতে পারে বৃষ্টি। তবে মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারপর বাংলা ক্যালেন্ডারে বছরের শেষদিন ভিজবে দক্ষিণবঙ্গ। তবে এখনই তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিত আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ।

   

এ বছর এখনও পর্যন্ত ২ টো নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যে কোনওটাই পশ্চিমবঙ্গে আসেনি। ছোটনাগপুর মালভূমিতে এ বছর কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কালবৈশাখীর অন্যতম উৎস ওই অঞ্চলেই। কিন্তু এ বছর খামখেয়ালি আবহাওয়ায় গরম বাড়লেও নিম্নচাপ তৈরি তো করেইনি। সাধারণত মার্চ মাসে পশ্চিমবঙ্গে ৪-৬টা কালবৈশাখী হয়। এপ্রিলেও সংখ্যাটা তেমনই থাকে। কিন্তু মার্চ পেরিয়ে গেল, কোনো কালবৈশাখী নেই। এপ্রিলেও এখনও পর্যন্ত কোনও ঝড়ের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google