এক লাফে ১০০০ থেকে ২০০০! বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করছে শুভেন্দু সরকার

কলকাতা: রাজ্যের ক্ষমতায় আসার পরেই সামাজিক সুরক্ষা প্রকল্পে বড়সড় রদবদল ঘটাতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ একধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত…

old age and disability pension doubled

কলকাতা: রাজ্যের ক্ষমতায় আসার পরেই সামাজিক সুরক্ষা প্রকল্পে বড়সড় রদবদল ঘটাতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ একধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা উপকৃত হবেন।(old age and disability pension doubled)

ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত

বিভাগীয় সূত্রে খবর, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বর্তমানে মাসিক ১০০০ টাকা করে দেওয়া হত। নতুন সিদ্ধান্তে এই দুই ক্ষেত্রেই ভাতার পরিমাণ বাড়িয়ে ২০০০ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পালের দফতর ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, যদিও সরকারিভাবে এর আনুষ্ঠানিক ঘোষণা এবং কার্যকরের তারিখ এখনও জানানো হয়নি৷

   

লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার

পূর্বতন সরকারের আমলে ৬০ বছর ঊর্ধ্ব মহিলারা ‘লক্ষ্মীর ভান্ডার’ সমপরিমাণ টাকা বার্ধক্য ভাতা হিসেবে পেতেন৷ তবে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের অর্থ ১৫০০ এবং ১৭০০ টাকা করা হলেও বার্ধক্য ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ সেই বিভ্রান্তি দূর করে বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হবে না, বরং ১ জুন থেকেই চালু হবে ‘অন্নপূর্ণা ভান্ডার’, যার অধীনে মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন৷

যাচাই ও সুরক্ষা

নতুন সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, মৃত বা অভারতীয় নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না৷ প্রকৃত উপভোক্তাদের তালিকা যাচাই করে তবেই ভাতার অর্থ সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে৷