আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক

কোচবিহার: ভোটের বাদ্যি বেজে গিয়েছে৷ রাজনৈতিক দলগুলির ক্ষমতার লড়াইয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ এই আবহে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র (Firearms)৷ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷…

Accused Shot Dead During Powai Children Hostage Standoff

কোচবিহার: ভোটের বাদ্যি বেজে গিয়েছে৷ রাজনৈতিক দলগুলির ক্ষমতার লড়াইয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ এই আবহে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র (Firearms)৷ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই থানার শিলদুয়ার এলাকায়৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। বুধবার ভোর রাতে সিতাই থানার শিলদুয়ার এলাকা থেকে প্রত্যয় বর্মন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ তল্লাশি চালানো হয়৷

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র পাচার মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।