Darjeeling: ফের লাইনচ্যুত টয়ট্রেন

এবার দার্জিলিং (Darjeeling)-এ ঘটে গেল এক অঘটন। যাত্রী ভর্তি টয় ট্রেন হল লাইনচ্যুত। জানা গিয়েছে, শনিবার দুপুরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই টয়ট্রেনটি লাইনচ্যুত হয় । ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার দার্জিলিং (Darjeeling)-এ ঘটে গেল এক অঘটন। যাত্রী ভর্তি টয় ট্রেন হল লাইনচ্যুত। জানা গিয়েছে, শনিবার দুপুরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই টয়ট্রেনটি লাইনচ্যুত হয় । ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

এদিন বিকেলে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি । কিন্তু গয়াবাড়ির কাছে যেতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায় ।

   

দীর্ঘক্ষণ টয়ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে ৷ বিপাকে পড়েন যাত্রীরা । সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে ট্রেনটিতে ২৮ জন যাত্রী ছিলেন । খবর পেয়ে তিনধারিয়া ওয়ার্কশপ থেকে আসে রিকোভ্যারি ভ্যান । রিকোভ্যারি ভ্যান গিয়ে ফের ইঞ্জিনটিকে লাইনে তোলে ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google