আক্রান্তের সংখ্যা ১৬, এই রোগে ঘুম উড়েছে বাংলার

ধূপগুড়ি: দেখা দিয়েছে মশাবাহিত রোগ৷ কার্যত ঘুম উড়েছে উত্তরবঙ্গবাসীর৷ ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৬ জন৷ এই রোগ নির্মুল করতে অভিযানে নামল স্বাস্থ্য দফতর৷ রোগ নিরাময়ের জন্য ৫০০ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ধূপগুড়ি: দেখা দিয়েছে মশাবাহিত রোগ৷ কার্যত ঘুম উড়েছে উত্তরবঙ্গবাসীর৷ ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৬ জন৷ এই রোগ নির্মুল করতে অভিযানে নামল স্বাস্থ্য দফতর৷ রোগ নিরাময়ের জন্য ৫০০ জন স্বাস্থ্যকর্মী ওষুধ খাওয়ানোর কাজে নামবেন৷ চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দফতরে৷

কিউলেক্স মশা বাহিত এই রোগের নাম ফাইলেরিয়া বা গোদ৷ যা এই মুহূর্তে জলপাইগুড়িতে ছেয়ে গিয়েছে৷ জলপাইগুড়ি জেলার চা বাগান অধ্যুষিত এলাকার স্কুল পড়ুয়াদের রক্তে মিলেছে এর নমুনা৷ পাশাপাশি হলদিবাড়ি চা বাগানে চার জনের শরীরে এবং কারবালা চা বাগানের ১২ জন শ্রমিকের শরীরে মিলেছে ফাইলেরিয়ার জীবাণু৷

   

চিকিৎসকদের কথায়, কারোর শরীরে গোদ থাকলে রোগীর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যায়৷ বিশ্রামরত অবস্থায় পরীক্ষা করলে এই রোগ নির্ণয় করা সম্ভব৷ সেই কারণে রাতের দিকে এই সমীক্ষার সময়সূচি ঠিক করা হয়৷ ১০ ফেব্রুয়ারি থেকে সকলকে ফাইলেরিয়া নির্মুল করার জন্য ওষুধ খাওয়ানো কর্মসূচি শুরু হবে বলে জানা গিয়েছে৷ ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে ওই ওষুধ খাওয়ানো হবে৷ ১৯ ফেব্রুয়ারি থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এই ওষুধ খাওয়ানো হবে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google