Air Service: সাত দিনই কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা

এবার থেকে সপ্তাহে সাত দিনই কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা (Air Service) চলবে। এত দিন সপ্তাহে ছয় দিন কলকাতা-কোচবিহার বিমান চলাচল করত। রবিবার বন্ধ থাকত পরিষেবা। তবে যাত্রীদের চাহিদামতো সপ্তাহে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Convenient Kolkata-Cooch Behar Air Service Expanded to Operate Daily in North Bengal

এবার থেকে সপ্তাহে সাত দিনই কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা (Air Service) চলবে। এত দিন সপ্তাহে ছয় দিন কলকাতা-কোচবিহার বিমান চলাচল করত। রবিবার বন্ধ থাকত পরিষেবা। তবে যাত্রীদের চাহিদামতো সপ্তাহে প্রতিদিনই বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা। ফেব্রুয়ারিতে বিমান পরিষেবা চালু হওয়ার সময় সপ্তাহে পাঁচ দিন চলত বিমান। ২২ এপ্রিল থেকে সপ্তাহে ছয় দিন চলছিল বিমানটি।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘১ জুন থেকে সপ্তাহের প্রতিদিন বিমান চলাচল করবে। আগামী দিনে আরও ভালোভাবে চলুক বিমানটি এটাই চাই। এই বিমান পরিষেবায় যাত্রীদের যথেষ্ট চাহিদা আছে। কোচবিহার-কলকাতা রুটে নয় আসনের বিমান চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। পূর্ত দপ্তর বিমানবন্দর যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু করছে। জুন মাসের মধ্যে রাস্তার কাজ শেষ হবে

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google