নাম বাদ পড়া ভোটারদের নিয়ে বড় প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

South 24 Parganas: The Starting Point for Election Campaign, Abhishek Explains
South 24 Parganas: The Starting Point for Election Campaign, Abhishek Explains

কোচবিহার: কোচবিহারে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‌্যোপাধ‌্যায়-এর রোড শো ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার কোচবিহার শহরে এবিএন শীল কলেজের মাঠ থেকে পোস্ট অফিস পাড়া পর্যন্ত বিশাল রোড শো করেন তিনি। রোড শোকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তা এবং ব্যাপক জনসমাগম।

রোড শো শেষ হওয়ার পর পোস্ট অফিস পাড়ায় গাড়ির উপর দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটারদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। সেখানেই তিনি বলেন, যেসব ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, ভোটের ফল প্রকাশের এক মাসের মধ্যে তাঁদের সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তাঁর এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং পাল্টা প্রতিক্রিয়া। এই ঘোষণাকে কেন্দ্র করে বিরোধী শিবির কড়া সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ভোটের আগে এ ধরনের প্রতিশ্রুতি আসলে ভোটারদের প্রভাবিত করার কৌশল। বিরোধীদের দাবি, বাস্তবায়নের কোনও সুস্পষ্ট রূপরেখা না দিয়েই এমন ঘোষণা করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তারা একে “মিথ্যা প্রতিশ্রুতি” বলেও কটাক্ষ করেছে।

   

অন্যদিকে, শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোটারদের অধিকার রক্ষা এবং তাদের সমস্যার সমাধান করাই তাদের মূল লক্ষ্য। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে দীর্ঘদিন ধরে যে অভিযোগ উঠছে, সেই সমস্যার দ্রুত সমাধানের দিকেই সরকার অগ্রসর হবে বলে দাবি করা হয়েছে।