Murshidabad: সিআইএসএফ ক্যাম্পে পোড়া দেহ কার? রঘুনাথগঞ্জে চাঞ্চল্য

সিআইএসএফ ক্যাম্পের বাইরে কড়া নজরদারি। তার মধ্যেই পড়ে রয়েছে পোড়া দেহ। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামের‌। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামে সিআইএসএফ ক্যাম্পের বাইরে কড়া নজরদারি। তার সামনেই পড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সিআইএসএফ ক্যাম্পের বাইরে কড়া নজরদারি। তার মধ্যেই পড়ে রয়েছে পোড়া দেহ। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামের‌। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামে সিআইএসএফ ক্যাম্পের বাইরে কড়া নজরদারি। তার সামনেই পড়ে আধপোড়া একটা দেহ। দেহটা এমনভাবে পোড়া যে সেটি কোনও মহিলার না পুরুষের, তা বোঝাই দায়!চিহ্নিতকরণ দূরের কথা। শরীরের পাশে পড়ে রয়েছে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জও। সেই পোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামেরই কয়েকজন বাসিন্দা কাজে যাওয়ার সময়ে সিআইএসএফ ক্যাম্পের পাশে ওই আধপোড়া দেহটি পড়ে থাকতে দেখেন। প্রথমে ভয় পেয়ে তারা কিছু দূর এগিয়ে যান, পরে ফের তারা খবর দেন থানা। পুলিশ সিআইএসএফের সঙ্গে যোগাযোগ করে।

   

খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পোড়া দেহের পাশ থেকে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জও উদ্ধার হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সিআইএসএফ ক্যাম্পের পাশে রয়েছে একটি জঙ্গল, তল্লাশি চলছে সেখানেও।

পুলিশ ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আদৌ ওই দেহ মহিলার নাকি কোনও পুরুষের, কীভাবে এত স্পর্শকাতর এলাকায় কেউ এভাবে দেহ ফেলে রেখে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google