নিরাপত্তা ফিরল মীরা ভট্টাচার্যের, রাজনৈতিক সৌজন্যের নজির মুখ্যমন্ত্রীর

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার। বুদ্ধবাবুর মৃত্যুর পর পাম অ্যাভিনিউয়ের বাসভবন থেকে যে নিরাপত্তা…

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার। বুদ্ধবাবুর মৃত্যুর পর পাম অ্যাভিনিউয়ের বাসভবন থেকে যে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, তা পুনরায় বহাল করার এই উদ্যোগকে রাজ্যের রাজনৈতিক মহলে ‘সৌজন্যের নতুন নজির’ হিসেবেই দেখা হচ্ছে। মে মাসে সরকার পরিবর্তনের পর দায়িত্ব গ্রহণ করা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

মীরা ভট্টাচার্যের প্রতিক্রিয়া

নিরাপত্তা পুনর্বহালের খবর জেনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মীরা ভট্টাচার্য। টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বুদ্ধবাবুর মৃত্যুর পরেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। অবশ্য আমার নিজের নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো মাথাব্যথা নেই। তবে নতুন মুখ্যমন্ত্রী যদি আমার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে তা আমার পরম সৌভাগ্যের।”

পাম অ্যাভিনিউয়ের সাদামাটা জীবন

দক্ষিণ কলকাতার ৫৯এ, পাম অ্যাভিনিউয়ের সেই ছোট্ট ফ্ল্যাটেই আজও রয়েছেন মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি কখনও বিলাসবহুল সরকারি আবাসনে পা রাখেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পরামর্শ সত্ত্বেও নিজের পরিচিত পরিবেশ ত্যাগ করেননি বুদ্ধবাবু। তাঁর মৃত্যুর পরও সেই সাদামাটা জীবনযাত্রাতেই অনড় রয়েছেন মীরা দেবী।

রাজনৈতিক সৌজন্যের বার্তা

রাজনৈতিক আদর্শের বিস্তর পার্থক্য থাকা সত্ত্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বর্তমান সরকারের এই সম্মান প্রদর্শনকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। প্রশাসনের সর্বোচ্চ স্তরে থেকেও মীরা ভট্টাচার্যের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগকে প্রশাসনিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক বলেই মনে করা হচ্ছে।

নতুন সরকারের প্রত্যাশা

সরকার পরিবর্তনের পর থেকেই মীরা ভট্টাচার্য নতুন প্রশাসনকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক মতভেদ সরিয়ে রেখে তিনি সাম্প্রতিক কয়েকটি প্রশাসনিক উদ্যোগের প্রশংসাও করেছেন। একই সঙ্গে তাঁর আশা, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সিন্ডিকেটমুক্ত পরিবেশ ও উন্নয়নের প্রতিশ্রুতিগুলি সরকার সফলভাবে বাস্তবায়িত করবে।

কামদুনিকাণ্ডের ফাইল খোলার আর্জি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মৌসুমি-টুম্পা

ইডি-র নোটিস পেতেই স্বর্ণকমল সাহার বাড়িতে মদন, তুঙ্গে দলবদলের জল্পনা