Train Cancel: শনিবার শিয়ালদহ ট্রেন যাত্রীদের বিরাট ভোগান্তি

আবারও সপ্তাহান্তে ট্রেনে ভোগান্তির আশঙ্কা শিয়ালদা লাইনে।এবার শিয়ালদা-লালগোলা শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য শনিবার ১০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে রেলে। যার জেরে লালগোলা শাখায় চারটি ট্রেন বাতিলের (Train ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আবারও সপ্তাহান্তে ট্রেনে ভোগান্তির আশঙ্কা শিয়ালদা লাইনে।এবার শিয়ালদা-লালগোলা শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য শনিবার ১০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে রেলে। যার জেরে লালগোলা শাখায় চারটি ট্রেন বাতিলের (Train Cancel) পাশাপাশি ট্রেনের সূচির বেশকিছু বদল থাকছে। বেলডাঙা ও রেজিনগর স্টেশনের মাঝে ১০৬ নম্বর লেভেল ক্রসিংয়ে একটি লোয়ার হাইট সাবওয়ে নির্মাণের কাজ করা হবে। তার জন্য বিঘ্ন ঘটবে শিয়ালদা-লালগোলা আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচলে।

কোন কোন ট্রেন বাতিল?

   

শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত চলবে পাওয়ার ব্লক। তার জন্য ০৩১৮৩ আপ শিয়ালদ-লালগোলা প্যাসেঞ্জার এবং ০৩১৯০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার বাতিল থাকছে। এছাড়াও চলবে না ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা মেমু স্পেশাল ও ০৩১৯৪ ডাউন লালগোলা-কলকাতা মেমু স্পেশাল।

এছাড়াও বেশকিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন হচ্ছে। যেমন ১৩১১৪ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস লালগোলা থেকে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে ছাড়বে। বিকেল ৪টে ৫০ মিনিটের এর পরিবর্তে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০টে। আবার ০৩১৯২ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ ছাড়বে কৃষ্ণপুর থেকে। ০৩১৯৮ ডাউন লালগোলা-শিয়ালদা মেমু ছাড়বে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। অর্থাৎ সন্ধ্যা ৬টা ৩৫-এর পরিবর্তে ৭টা ৫ নাগাদ ছাড়বে সেটি। আবার ০৩১১৫ আপ শিয়ালদা-লালগোলা মেমু লালগোলার পরিবর্তে বেথুয়াডহরি পর্যন্ত যাবে। একইভাবে ০৩১৯৬ ডাউন লালগোলা-শিয়ালদা মেমু লালগোলার পরিবর্তে ছাড়া হবে বেথুয়াডহরি থেকে।

এখানেই শেষ নয়, ৩১৭৭৩, ৩১৭৬৯ এবং ৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা ইএমইউ লোকালগুলি লালগোলার পরিবর্তে পলাশীতে পর্যন্ত যাবে। আবার ৩১৭৬৮, ৩১৭৭০ ও ৩১৭৭৪ ডাউন লালগোলা-রানাঘাট ইএমইউ লোকালগুলি ছাড়বে পলাশী থেকে। একইভাবে ৩১৮৬১ আপ কৃষ্ণনগর সিটি-লালগোলা ইএমইউ লোকাল লালগোলার পরিবর্তে যাবে পলাশী পর্যন্ত। উল্টোদিকে ৩১৮৬৪ ডাউন লালগো লা-কৃষ্ণনগর সিটি ইএমইউ লোকাল লালগোলার পরিবর্তে ছাড়বে পলাশী থেকে। যেহেতু সপ্তাহান্তে কলকাতা থেকে বহু মানুষ ওইসব দিকে নিজেদের বাড়িতে ফেরেন, তাই তারা দুর্ভোগের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google