লোকসভা ভোটের আগে সরকারি কর্মসূচি নিয়ে কেষ্টার গড়ে মুখ্যমন্ত্রী

বীরভূম: বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মুহূর্তে জেলবন্দি৷ তাই সামগ্রিকভাবে এই জেলার সংগঠন নিজেই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই লোকসভা ভোটের আগে শনিবার একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CM Mamata Banerjee

বীরভূম: বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মুহূর্তে জেলবন্দি৷ তাই সামগ্রিকভাবে এই জেলার সংগঠন নিজেই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই লোকসভা ভোটের আগে শনিবার একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে কেষ্টার গড়ে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

দলীয় সূত্রে খবর, শনিবার রাতে কপ্টারে অন্ডাল পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে সড়কপথে বোলপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি৷ এদিন রাতেই বোলপুরে দলের কর্মী, সমর্থকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসতে পারেন তিনি৷ তবে তা এখনও নিশ্চিত নয়৷ তাঁর পৌঁছনোর সময়ের উপর নির্ভর করছে৷

   

রবিবার সকালে বোলপুর থেকে সিউড়ি আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা৷ সেখানে পরিষেবা প্রদান অনুষ্ঠান যোগ দেবেন তিনি৷ লোকসভা নির্বাচন নিয়ে জেলায় দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে রাজনৈতিক বার্তা দিতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ রাজ্যের একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্প থেকে যাঁরা বঞ্চিত, তাঁদের হাতে তুলে দেবেন সুবিধা৷

এরপর রবিবার বিকেলে সিউড়ি থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে৷ রবিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে৷ প্রায় ৬০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করে হিডকোকে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নির্মাণের কাজ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তাই তাঁর হাত ধরেই উদ্বোধন হবে এই বিশ্ববিদ্যালয়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google